1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মানিকগঞ্জ প্যারাডাইস এফসি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

মানিকগঞ্জ প্যারাডাইস এফসি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ প্যারাডাইস এফসি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত

জাহাঙ্গীর আলম স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটিতে অবস্থিত প্যারাডাইস এফসি দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ফুটবল খেলায় ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে আসছে।

টানা দুই বছরের ধারাবাহিক সাফল্য ও ফুটবলের প্রতি নিবেদিত প্রচেষ্টার ফলস্বরূপ অবশেষে ক্লাবটি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর অন্তর্ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছে।

এ অর্জনকে ঘিরে প্যারাডাইস এফসি পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ক্লাব সংশ্লিষ্টরা মনে করছেন, এই স্বীকৃতির মাধ্যমে ভবিষ্যতে বালিয়াটি ও সাটুরিয়া অঞ্চলের ফুটবল প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতা প্রদর্শনের আরও বড় সুযোগ পাবে।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ মামুন, কোচ বাংলাদেশ ফুটবল ফেডারেশন। মোঃ শফিকুল ইসলাম কোচ প্যারাডাইস এফসি’। মোঃ আমিনুর রহমান (জুয়েল) সভাপতি প্যারাডাইস এফসি। এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ হাবিব শুকতারা ক্লাব।মোঃ রুবেল ও মোঃ ইউসুফ ঢাকা রেঞ্জার্স। শুভ রাজবংশী, ঢাকা সিটি ক্লাব। মোঃ জসিম ওয়ান্ডার ক্লাব ঢাকা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্যারাডাইস এফসি’র এই অর্জন শুধু ক্লাবের জন্যই নয়, বরং পুরো সাটুরিয়া ও মানিকগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। ভবিষ্যতে এই ক্লাব থেকে জাতীয় পর্যায়ের দক্ষ ফুটবলার তৈরি হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা আশা করছেন, প্যারাডাইস এফসি’র এই সাফল্য এলাকায় ফুটবলসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট