1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইরান-ইসরাইল যুদ্ধ লোহিত সাগরে হুথি আতঙ্কে সতর্ক অবস্থানে ইইউ নান্দাইলে ইছহাক রওশন ফাউন্ডেশনের মানবিক যাত্রা শুরু, অসহায় আজিজুল হকের পাশে সহায়তার হাত ১৪ এপ্রিল থেকে কৃষিকার্ড বিতরণ শুরু ডা. জাহিদ হোসেন প্রতিটি পরিবারের নারী প্রধান পাবেন ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড সমাজকল্যাণ মন্ত্রী সোনাগাজীতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি চার দিনেই ‘ক্লোজড’ থানার ওসি! ? কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম ১৩ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ আলোচনায় রাষ্ট্রপতির ভাষণ ও প্রশ্নোত্তর পর্ব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম

ভিডিও সংবাদ 👇👇

রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) ঢাকা জেতলা উত্তরের উদ্যোগে “রমজানের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মোঃসোহেল মিয়া ( আশুলিয়া )

রবিবার (৮ মার্চ ২০২৬) বিকেলে ঢাকার সাভার গলফ ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রুহুল কুদ্দুস বিপ্লব, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং যুগ্ম সাধারণ সম্পাদক, এনডিএফ কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মোঃ আফজাল হোসাইন, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা। তিনি বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক মূল্যবোধ গঠনের এক অনন্য সুযোগ। রমজানের শিক্ষা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনে নৈতিকতা, সংযম ও দায়িত্ববোধ জাগ্রত করে।
তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, একজন চিকিৎসকের পেশা কেবল পেশা নয়; এটি মানবসেবার একটি মহান দায়িত্ব। তাই চিকিৎসকদের নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবা প্রদান করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাসান মাহবুব মাস্টার, সাবেক কমিশনার ও প্যানেল মেয়র, সাভার পৌরসভা এবং রাজনৈতিক সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা।

এছাড়াও উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আমির অধ্যাপক বশির আহমেদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এ. জেড এম সেলিম, সহকারী অধ্যাপক, এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. মোঃ কায়কোবাদ হোসেন রাসেল, সহযোগী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।

বক্তারা তাঁদের বক্তব্যে রমজানের শিক্ষা ধারণ করে চিকিৎসকদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হিসেবে সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

তারা বলেন, একজন মানবিক চিকিৎসক কেবল রোগের চিকিৎসাই করেন না; বরং রোগীর কষ্ট, অনুভূতি ও মানবিক দিকও উপলব্ধি করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ন্যাশনাল ডক্টরস ফোরাম (NDF) ঢাকা জেলা উত্তর-এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ডা. মোঃ কায়কোবাদ হোসেন রাসেলকে সংগঠনের সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট