1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোনাগাজীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

সোনাগাজীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

সোনাগাজীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

তৃণমূল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা; বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণ

পবিত্র রমজান মাস উপলক্ষে সোনাগাজীতে তৃণমূল প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার আইএবি মিলনায়তনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলা সভাপতি নুরুল হক বিন জিয়াউল হকের সভাপতিত্বে এবং উপজেলা জয়েন্ট সেক্রেটারি ইব্রাহীম মোঃ সাকিলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সভাপতি গাজী এনামুল হক।

তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস।

এ মাসের শিক্ষা ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ন্যায়, সততা ও ইনসাফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনাগাজী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র জামাল উদ্দিন সেন্টু, বাংলাদেশ জামায়াত ইসলামী সোনাগাজী উপজেলার আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সেক্রেটারি মোহাম্মদ বদরুদ্দোজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেনী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোনাগাজী উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র সহসভাপতি হেদায়েত উল্যাহ এবং গ্লোবাল হেলথ-এর ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা হিজবুল্যাহ।

তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান, সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উল্যাহ বাহার, সেক্রেটারি সালাহ উদ্দিন, এনসিপি নেতা আব্দুল্যাহ আল মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি ক্বারী ইসমাইল, আব্দুর রহমান তামীম, মুহাম্মদ ফয়েজ উল্যাহ, শরীয়ত উল্যাহ, মাওলানা এনামুল হক, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আব্দুল আলী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সোনাগাজী উপজেলার সাবেক সভাপতি ফয়জুল করিম সালমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকায উমর (রা.) মাদরাসার প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট