1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে ৩৬ হাজার টাকার জা/ল নোটসহ যুবক আ/ট/ক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে ৩৬ হাজার টাকার জা/ল নোটসহ যুবক আ/ট/ক

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

সাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম) 

কুড়িগ্রামের রৌমারীতে ৩৬ হাজার টাকার জাল নোটসহ রেজাউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে সোনালী ব্যাংক রৌমারী শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংক ম্যানেজার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ, ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম ব্যাংকে ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে যান। তিনি জমা রশিদের মাধ্যমে ক্যাশ কাউন্টারে টাকা জমা দেন। এ সময় ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন টাকা যাচাইয়ের জন্য মেশিনে পরীক্ষা করলে ২৬টি এক হাজার টাকার নোট এবং ২০টি ৫০০ টাকার নোট জাল হিসেবে শনাক্ত হয়।
পরে ক্যাশ অফিসার বিষয়টি ব্যাংকের ম্যানেজার মো. আয়নাল হককে অবহিত করেন। ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ম্যানেজার রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই পরিতোষ ঘটনাস্থলে এসে জাল টাকাসহ রেজাউল করিমকে থানায় নিয়ে যান।
আটক রেজাউল করিম রৌমারী উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার চর গ্রামের মাহা আলমের ছেলে।
রৌমারী সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আয়নাল হক জানান, জাল নোটগুলো ব্যাংক রশিদের মাধ্যমে টাঙ্গাইল জেলার মির্জা আব্বাস নামের এক ব্যক্তির কাছে টিটি করার উদ্দেশ্যে জমা দেওয়া হচ্ছিল। পরে নোটগুলো জাল শনাক্ত হলে তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলী বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটক ব্যক্তিকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট