1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে মাদককারবারির ছুরিকাঘাতে নারীসহ আহত ৩ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে মাদককারবারির ছুরিকাঘাতে নারীসহ আহত ৩

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাদককারবারির ছুরিকাঘাতে নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন— আমিনুল ইসলাম (৪০), তার স্ত্রী পারুল বেগম (৩৬) এবং ছেলে সোহাগ মিয়া (২২)। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত আমিনুল ইসলামের ছোট ভাই মমিনুল ইসলাম বাদী হয়ে দয়াল মিয়া (৩৫), জিলহক ইসলাম (৪৫), মনির হোসেন (৩৫)সহ মোট ১১ জনকে অভিযুক্ত করে রৌমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, দাঁতভাঙ্গা ইউনিয়নের কাজাইকাঠা মৌজার ১২২৫ নম্বর দাগের ১০ শতক জমি পৈত্রিক সূত্রে আমিনুল ইসলামরা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। আমিনুলের পিতা আশকর আলী মৃত্যুবরণ করার পর তার সৎভাই মনির হোসেন ও তার লোকজন ওই জমি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে রৌমারী থানায় অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হয়। পরে আদালত উভয় পক্ষকে ওই জমিতে নামতে নিষেধাজ্ঞা জারি করেন।
কিন্তু আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সোমবার সকালে অভিযুক্তরা জমি দখলের চেষ্টা করলে আমিনুল ইসলাম ও তার পরিবার বাধা দেন। এ সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আমিনুল, তার স্ত্রী পারুল বেগম এবং ছেলে সোহাগ মিয়াকে গুরুতর আহত করেন।
এ বিষয়ে মাদক মামলার অভিযুক্ত দয়াল মিয়া ও জিলহক মিয়ার সঙ্গে একাধিকবার সাক্ষাৎ ও মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট