1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুরের কালিয়াকৈরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুরের কালিয়াকৈরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কাজী আহসানুল হাবিব,জেলা প্রতিনিধি গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য মেয়র মোঃ মজিবুর রহমান এমপি। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা এ, এইচ, এম, ফখরুল হোসাইন ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি চিকিৎসক ডাঃ মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আরফান আলী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ সেবা কর্মকর্তা, মোহাম্মদ মিজানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বক্তারা বলেন, গণহত্যা দিবস আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট