1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সংবিধান মেনে কখনো বিদ্রোহ হয় না অলি আহমদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

সংবিধান মেনে কখনো বিদ্রোহ হয় না অলি আহমদ

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, “আমি যখন দেশ স্বাধীন করার জন্য বিদ্রোহ করেছি, তখন সংবিধান মেনে বিদ্রোহ করিনি। কারণ সংবিধান মেনে কখনো বিদ্রোহ হয় না। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় অলি আহমদ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ঘোষণা বিষয়ে সাম্প্রতিক কিছু আলোচনার প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেন এবং ঐতিহাসিক সত্যকে মেনে নেওয়ার আহ্বান জানান। সম্প্রতি এক জনসভায় জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া একটি বক্তব্যের সূত্র ধরে অলি আহমদ বলেন, “বলা হয়েছে ‘উই রিভল্ট’ কর্নেল অলি বলেছিল। এটা নিয়ে অনেকের গায়ে জ্বলন ধরেছিল। অথচ জিয়াউর রহমান নিজেই তাঁর এসিআরে (অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট) এ বিষয়ে স্পষ্টভাবে লিখে গিয়েছেন। তোমাদের গাত্রদাহ কেন হচ্ছে? এই ডকুমেন্টগুলো তো আর্কাইভ করা আছে। একদম যদি ইংরেজি পড়তে না জানো, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপককে নিয়ে গিয়ে তা পড়িয়ে নাও। আর তাতেও অসুবিধা হলে আমার কাছে আসো, অরিজিনাল এসিআর আমি সাথে রেখে দিয়েছি। আমি বিনা পয়সায় তা দেখিয়ে দেব।

অলি আহমদ জোর দিয়ে বলেন যে, সত্যকে গ্রহণ করা একজন প্রকৃত মানুষের কাজ। ইতিহাসকে অস্বীকার করে কেউ বেশি দিন টিকে থাকতে পারে না। তিনি সকলকে টিটকারি বা বিদ্রূপ না করে ঐতিহাসিক নথিপত্র ও সত্য ঘটনাকে মেনে নেওয়ার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কাল নিয়ে মন্তব্য করতে গিয়ে এলডিপি চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হলেও একটি নির্দিষ্ট শাসনকাল ছাড়া অন্য কোনো সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ বন্ধ ছিল না। তিনি রাজনীতিতে সততা এবং ঐতিহাসিক স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট