1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর মুক্ত দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর মুক্ত দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে বুধবার (১০ ডিসেম্বর )গভীর শ্রদ্ধা ও মর্যাদায় পালন করা হলো মাদারীপুর মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে টানা ৩৬ ঘণ্টার সম্মুখযুদ্ধে পরাজিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করলে মাদারীপুর শত্রুমুক্ত হয়।দিবসটি উপলক্ষে এবং মুক্তিযুদ্ধের সর্বকনিষ্ঠ বীর শহীদ সরোয়ার হোসেন বাচ্চু শরীফের শাহাদাৎবার্ষিকী স্মরণে সকালে তাঁর কবর জিয়ারত ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শহীদ পরিবারের সদস্য ছাড়াও জেলা, পৌর ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদ বাচ্চু শরীফের আত্মত্যাগকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে মূল্যায়ন করে বলেন, তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুর রহমান খান, জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মোনাজাতে শহীদ বাচ্চু শরীফসহ সকল বীর শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়।মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে জানা যায়, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই জেলার সব থানা মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে আসে। হানাদাররা পিছু হটে শহরের এ.আর. হাওলাদার জুট মিল ও নাজিমউদ্দিন কলেজে অবস্থান নেয়। পরে গোপন সূত্রে জানা যায়, তারা ফরিদপুরের উদ্দেশ্যে পালাবে। খবর পেয়ে খলিল বাহিনীর নেতৃত্বে প্রায় ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ঘটকচর থেকে সমাদ্দার ব্রিজ এলাকায় অবস্থান নেয়।৯ ডিসেম্বর ভোরে পাক সেনারা রওনা হলে মুক্তিযোদ্ধারা তাদের ওপর আক্রমণ শুরু করেন। টানা যুদ্ধের একপর্যায়ে গোলা-বারুদ ফুরিয়ে এলে ১০ ডিসেম্বর বিকেলে হ্যান্ডমাইকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এতে মেজর আবদুল হামিদ খটক ও ক্যাপ্টেন সাঈদ-সহ ৫৩ জন পাক ও দোসর সেনা আত্মসমর্পণ করে।এই বীরত্বপূর্ণ লড়াইয়ে ২০ জন হানাদার নিহত হয় এবং শহীদ হন সরোয়ার হোসেন বাচ্চু। মুক্তির সংবাদ ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষ জয়বাংলা ধ্বনিতে রাস্তায় নেমে আনন্দোৎসবে মাতেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট