1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা

আবু বকর সিদ্দিক :-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মরহুম কোহিনূর শিকদার-কে স্মরণ করে আলোচনা সভা,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে এ স্মরণসভার আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ খান-এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম আজাদ বলেন, কোহিনূর শিকদার ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। তৃণমূল নেতাকর্মীদের কাছে তিনি ছিলেন আস্থার প্রতীক।দলের দুঃসময়ে তিনি সাহস ও নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখেছেন।সভায় আরও বক্তব্য দেন এম এ মালেক,সালাম মোল্লা,ওমর ফারুক অবাক,ইঞ্জিনিয়ার মাহবুব আলম,মুক্তার হোসেন খান,তানভীর আহমেদ অভি ও আশরাফ হোসেন আশু।

এছাড়াও উপস্থিত ছিলেন আতাউর রহমান খান,কাউসার তালুকদার,চঞ্চল মোল্লা,বাবু খান ও মান্নান খান-সহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন,কোহিনূর শিকদার রাজনৈতিক জীবনে সততা,ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে গেছেন।তিনি সবসময় সাধারণ নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন।স্মরণসভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শেষপর্বে নেতাকর্মীরা কোহিনূর শিকদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আদর্শ ও সাংগঠনিক চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট