
আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ পেশাদার মাদক কারবারি আটক।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে হোসেন আলী (৫৬) নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করছে আশুলিয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (৮ জুন) রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাপ্মের ইনচার্জ মোঃ শফিউল আলম সোহাগ। এর আগে,সোমবার (৮ জুন) রাত ১০টার দিকে আশুলিয়ায় “নলাম টানপাড়া” এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হোসেন আলী ঢাকা জেলার ধামরাই থানার তেতুলিয়া উত্তরপাড়া এলাকার আসরব আলীর ছেলে, তিনি আশুলিয়ার নলাম টানপাড়া এলাকার শামসুদ্দিনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করে গাঁজার ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানান,সোমবার রাত ১০টার দিকে আশুলিয়ার নলাম টানপাড়া এলাকায় মাদকদ্রব্য গাঁজার ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন আশুলিয়া থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে হোসেন আলী নামের এক পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ২৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শফিউল আলম সোহাগ জানান,আটক হোসেন আলী একজন পেশাদার মাদক কারবারি। তিনি ঢাকা জেলার আশুলিয়া ও ধামরাই সহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী মূল্যে মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছিলেন।
তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে এমন নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।