1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বিভাগীয় সাঁতারে প্রথম স্থান অধিকারী অর্পিতা বিশ্বাসকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনাঃ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় উত্তেজনা, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সং ঘ র্ষে আ হ ত ৪ কক্সবাজারে নবগঠিত মাতামুহুরি উপজেলায় প্রবাসীর বাড়িতে ডা কা তি মা -মেয়েকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ; অভিযানে ৬ জন আ ট ক বিভাগীয় সাঁতারে প্রথম স্থান অধিকারী অর্পিতা বিশ্বাসকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনাঃ শান্তিগঞ্জে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ, বাস জব্দ হোসেনপুরে যুবকের লাশ উদ্ধার,: আরেকজনের অবস্থা আশঙ্কাজনক , উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৫,৫০০০ পিস ইয়াবা পিস ইয়াবা উদ্ধার।

ভিডিও সংবাদ 👇👇

বিভাগীয় সাঁতারে প্রথম স্থান অধিকারী অর্পিতা বিশ্বাসকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনাঃ

আমজাদ হোসেন মিঠু জেলা প্রতিনিধি , শ্রীনগর ,মুন্সিগঞ্জ:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর বিভাগীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মুন্সিগঞ্জ জেলার নাম উজ্জ্বল করেছে হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের মেধাবী শিক্ষার্থী অর্পিতা বিশ্বাস। প্রতিযোগিতায় পুরো মুন্সিগঞ্জ জেলা থেকে একমাত্র প্রথম স্থান অধিকারী হিসেবে গৌরব অর্জন করায় তাকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্প্রতি মুন্সিগঞ্জের জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ও আনন্দঘন অনুষ্ঠানে সম্মানিত জেলা প্রশাসক নুরমহল আশ্রাফী -অর্পিতা বিশ্বাসের হাতে এই সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।
জেলা প্রশাসক মহোদয় ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে অর্পিতা বিশ্বাস অত্যন্ত আনন্দিত চিত্তে তার সার্টিফিকেট ও মেডেল প্রদর্শন করছে।
অর্পিতার এই গৌরবময় সাফল্যে শ্রীনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাছিবুর রহমান, হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব জামাল উদ্দিন এবং প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছেন। এই অনন্য অর্জনের পেছনে উপজেলা প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ এবং মুন্সিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণার জন্য অর্পিতা বিশ্বাস সকলের প্রতি গভীর শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে অর্পিতা বিশ্বাস তার বাঁধভাঙ্গা আনন্দের কথা ব্যক্ত করে বলে, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার শিক্ষাপ্রতিষ্ঠান ও পুরো মুন্সিগঞ্জ জেলার। আমি ভবিষ্যতে আরও কঠোর পরিশ্রম করতে চাই। সরকারি-বেসরকারি পর্যায় থেকে প্রয়োজনীয় সুযোগ এবং উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে আরও বড় বড় প্রতিযোগিতায় ভালো ফলাফল করে আমার প্রতিষ্ঠান, উপজেলা, জেলা, বিভাগ এবং সর্বোপরি সারা বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস।”
বিভাগীয় পর্যায়ে সাঁতারে প্রথম হওয়া অর্পিতার এই সাফল্য মুন্সিগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। জেলার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠন অর্পিতাকে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট