1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় উত্তেজনা, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সং ঘ র্ষে আ হ ত ৪ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় উত্তেজনা, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সং ঘ র্ষে আ হ ত ৪ কক্সবাজারে নবগঠিত মাতামুহুরি উপজেলায় প্রবাসীর বাড়িতে ডা কা তি মা -মেয়েকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ; অভিযানে ৬ জন আ ট ক বিভাগীয় সাঁতারে প্রথম স্থান অধিকারী অর্পিতা বিশ্বাসকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনাঃ শান্তিগঞ্জে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ, বাস জব্দ হোসেনপুরে যুবকের লাশ উদ্ধার,: আরেকজনের অবস্থা আশঙ্কাজনক , উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৫,৫০০০ পিস ইয়াবা পিস ইয়াবা উদ্ধার।

ভিডিও সংবাদ 👇👇

মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় উত্তেজনা, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সং ঘ র্ষে আ হ ত ৪

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় উত্তেজনা, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় উত্তেজনা, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কালোয়ারপাড়া এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে টানানো একটি ব্যানারে আর্জেন্টাইন তারকা ফুটবলার Lionel Messi-র ব্যঙ্গচিত্র ব্যবহারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালোয়ারপাড়া এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন আবুল কাশেম, তৌহিদ, জিসান ও বশির উদ্দিন। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকেরা নিজ নিজ দলের পক্ষে ব্যানার, ফেস্টুন ও পতাকা টানান। এ সময় ব্রাজিল সমর্থকদের একটি ব্যানারে মেসির ব্যঙ্গচিত্র ব্যবহার করা হলে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ব্যানারটি অপসারণের দাবি জানানো হলেও তা সরানো হয়নি।

এ নিয়ে কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। পরে রোববার গভীর রাতে আর্জেন্টিনা সমর্থকেরা ব্যানারটি নামিয়ে ফেললে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে শুরু হওয়া বাকবিতণ্ডা সোমবার দুপুরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে চারজন আহত হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাতে আয়োজিত এক সালিস বৈঠকে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় এবং বিরোধের অবসান ঘটে।
লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ টি এম জাহেদ চৌধুরী বলেন, ব্যানারকে কেন্দ্র করে সৃষ্ট ভুল বোঝাবুঝি ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান করা হয়েছে। উভয় পক্ষই ভবিষ্যতে এমন উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছে।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে লোহাগাড়া থানার ওসি আবুদল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট