1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র মেসির ব্যঙ্গচিত্র নিয়ে লোহাগাড়ায় উত্তেজনা, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সং ঘ র্ষে আ হ ত ৪ কক্সবাজারে নবগঠিত মাতামুহুরি উপজেলায় প্রবাসীর বাড়িতে ডা কা তি মা -মেয়েকে সংঘবদ্ধ ধ র্ষ ণে র অভিযোগ; অভিযানে ৬ জন আ ট ক বিভাগীয় সাঁতারে প্রথম স্থান অধিকারী অর্পিতা বিশ্বাসকে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সংবর্ধনাঃ শান্তিগঞ্জে সড়কে ঝরল বৃদ্ধের প্রাণ, বাস জব্দ হোসেনপুরে যুবকের লাশ উদ্ধার,: আরেকজনের অবস্থা আশঙ্কাজনক , উখিয়ায় বিজিবি’র অভিযানে মালিকবিহীন ৫,৫০০০ পিস ইয়াবা পিস ইয়াবা উদ্ধার।

ভিডিও সংবাদ 👇👇

কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ

শাব্বীর আহমদ শিবলী নোমানী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ আহমদ বলেছেন, পাশের দেশ ভারত ও চীন কৃষি ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। সেইভাবে আমরা এখনও পারিনি। আমাদের দেশ নানান সমস্যা মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নদীর নাব্যতা কমে গেছে। খাল-বিল শুকিয়ে গেছে। আমাদের ধান শোকানোর মেশিন পর্যন্ত নেই। সরকার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে আন্তরিকভাবে কাজ করছে বর্তমান সরকার। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মরত কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজ, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথীর সভাপতিত্বে জেলা প্রশাসক আরও বলেন, গত জাতীয় নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। আমরা যে আপনাদের নিয়ে মতবিনিময় সভা করি অনেকে ভাবতে পারেন কোনো কাজ হয় না। তা মনে করা ঠিক না। আমরা আপনাদের সমস্যাগুলো নোট করে মন্ত্রণালয়ে পাঠাই। আমাদের হতাশ হলে হবে না। শক্তিশালী সিস্টেম দ্বার করাতে হবে। আর বিশেষ করে ভূমির সেবা ক্ষেত্রে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। বানিয়াচংয়ে ১৫৭টি খাস পুকুর রয়েছে। মাছের অভয়াশ্রম ভালোভাবে করতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেছেন তিনি।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, ওসি (তদন্ত) কবির আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহির হোসেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উপজেলা সভাপতি দেওয়ান শোয়েব রাজা, সাংবাদিক শেখ নুরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট