1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চট্টগ্রামের লোহাগাড়ায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস নামের একটি চলন্ত ট্রেনের ধাক্কায় মো. টিপু (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে দোহাজারী-কক্সবাজার রেললাইনের আমিরাবাদ নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত টিপু কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড শান্তিনগর এলাকার মো. শাহজাহানের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার দিন বিকেলে কানে হেডফোন লাগিয়ে রেললাইনের পাশে হাঁটছিল টিপু। এ সময় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা শাহজাহান বলেন, চাকরির খোঁজে প্রায় ১৫ দিন আগে নানার বাড়িতে এসেছিল আমার ছেলে। আজ এমন মর্মান্তিকভাবে তাকে হারাতে হবে ভাবিনি।
লোহাগাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার জানান, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট