1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীকে প্রায় ১৬ ঘণ্টা পর চাঁদপুর থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।নিখোঁজ ওই নারীর নাম জাহানারা বেগম (৪৮)।তিনি উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মিতারা গ্রামের বাসিন্দা এবং মৃত সেন্টু শেখের স্ত্রী।তার পরিবারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম জানান,সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে টংগীবাড়ী ফায়ার স্টেশনে খবর আসে যে,মিতারা ঘাট সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নেমে জাহানারা বেগম নিখোঁজ হয়েছেন।

খবর পেয়ে টংগীবাড়ী ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।পরে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি কার্যক্রম চালায়।নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।তিনি আরও জানান,মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযানে নামার প্রস্তুতি নেওয়ার সময় নিখোঁজ নারীর ছেলে রাব্বি শেখ মোবাইল ফোনে জানান,তার মা জাহানারা বেগমকে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে।পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন।

বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানা গেছে।তবে কীভাবে তিনি পদ্মা নদী থেকে চাঁদপুরে পৌঁছালেন,সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরিবারের সদস্যরাও এ বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর জীবিত উদ্ধারের এ ঘটনায় স্বস্তি ফিরেছে পরিবারে।জাহানারা বেগমকে জীবিত পাওয়ার খবর নিশ্চিত হওয়ার পর ফায়ার সার্ভিস তাদের চলমান উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে।স্থানীয়দের মতে,পদ্মার তীব্র স্রোতের মধ্যে এমন ঘটনা বিরল। ফলে ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে কৌতূহল ও আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট