1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত । - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

মোঃ আব্দুল আজিজ শেখ

নওগাঁ।

পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা বিষয়ে পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন চাহিদা, সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করা এবং সেগুলোর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করা।
২১ ডিসেম্বর ২০২৫, রবিবার সকাল ১১ টায় নওগাঁ জেলার, নিয়ামতপুর উপজেলার ,পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটার এইড বাংলাদেশ -সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় ৬ নং পাঁড়ইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাঁড়‌ইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, এছাড়াও অত্র ইউনিয়নে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ, সাংবাদিক, উদ্যোক্তা ও ইএসডিও’র কর্মীবৃন্দ।
ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা তৈরি করতে সকলের মতামত গ্রহণ করা হয় । এই উন্মুক্ত উন্নয়ন বাজেট পরিকল্পনাকে কাজে লাগিয়ে পরবর্তীতে ইউনিয়ন পরিষদ তাঁদের পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে সক্ষম হবে।
উক্ত কর্মশালায় প্যানেল চেয়ারম্যান-২ সাইফুল ইসলাম তিনি বক্তব্যে বলেন “ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক উন্মুক্ত উন্নয়ন পরিকল্পনা থাকা দরকার। একটি ইউনিয়নের টেকসই ও সমন্বিত উন্নয়নের জন্য পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা অপরিহার্য। অতীতে আমরা অনেক সময় দেখেছি, উন্নয়ন কার্যক্রম এলোমেলোভাবে পরিচালিত হওয়ার কারণে সঠিক সুফল জনগণের কাছে পৌঁছেনি। তাই এমন একটি পদ্ধতি থাকা জরুরি, যার মাধ্যমে ইউনিয়নের চাহিদা ও সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। একটি ভালো উন্নয়ন পরিকল্পনা ইউনিয়ন পরিষদের কাজের গতি বাড়ায় এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট