বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
Title :
কোটালীপাড়ায় ই য়া বা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড ৮৮নং পশ্চিম দক্ষিণ আমড়াগাছিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আমিনুল ইসলাম। সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক সীমান্ত পেরিয়েই বিপদ! আলীকদমে ৫৭ বিজিবির হাতে ১৪ মিয়ানমার নাগরিক মাদারীপুরে জঙ্গলে অজ্ঞাত কিশোরীর মরদেহ: পরিচয় শনাক্তে পুলিশের তৎপরতা উলিপুরে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তরুণ সাংবাদিক আবু রায়হান আলী বগুড়া কাহালুতে অবৈধভাবে কাঠ কাটার অভিযোগে করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুলে রোভার স্কাউটের পরিচ্ছন্নতা অভিযান লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৪২ জনের নামে নাশকতার মামলা

র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁ জা সহ দুই মা দ ক কারবারি আ ট ক

  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২৯ Time View

র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মোহাম্মদ আরিফ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি সাদা সেডান প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা দুটি ট্রলি ব্যাগের ভেতর সুকৌশলে লুকিয়ে রাখা ৭৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটক দুজন হলেন টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার নজির আহাম্মেদ (৪৪) এবং বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাসিন্দা, বর্তমানে ঢাকার খিলক্ষেতের উত্তরপাড়ায় বসবাসকারী মো. রিয়াজুল বখতিয়ার (৪৮)।

র‍্যাবের ভাষ্য, গাড়িটি থামানোর পর চালক ও যাত্রীর বক্তব্যে অসঙ্গতি দেখা দিলে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে মাদকের চালানটি উদ্ধার করা হয়।

র‍্যাবের অপরাধ পর্যালোচনা (PCPR) অনুযায়ী, নজির আহাম্মেদ একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে রাজধানীর বংশাল, চট্টগ্রামের কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, ফেনী সদর এবং কক্সবাজারের টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিদেশি নাগরিক আইনসহ মোট ছয়টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সাধারণ যাত্রীর ছদ্মবেশে ট্রলি ব্যাগে করে মাদকের চালানটি কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

র‍্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজা, জব্দ করা প্রাইভেট কার ও দুটি মোবাইল ফোনসহ আটক দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews