1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে তীব্র শীতে প্রশাসনের কম্বল বিতরণ, - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে তীব্র শীতে প্রশাসনের কম্বল বিতরণ,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

হোসেনপুরে তীব্র শীতে প্রশাসনের কম্বল বিতরণ,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ

সারাদেশে শীতের তীব্র প্রবাহের কারণে জনজীবনে দুর্ভোগ বাড়ছে। এই কঠিন সময়ে হোসেনপুর উপজেলা প্রশাসন মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার( ২৫ ডিসেম্বর) পৌরসভা ও সিদলা ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মধ্যে দেড়-শতাধিক কম্বল বিতরণ করা হয়। হোসেনপুর উপজেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, “প্রতিটি শীতার্ত মানুষের জন্য বিভিন্ন ইউনিয়ন ঘুরে শীতবস্ত্র উপহার দেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসন ও সহকারী কমিশনার ভূমি মোহসী মাসনাদ। কম্বল বিতরণকালে দেখা যায়, পথে প্রান্তের রিকশা চালক, শিশু, প্রতিবন্ধী, বৃদ্ধ, মাদ্রাসার ছাত্র এবং ক্ষুদ্র সবজি দোকানী সহ বিভিন্ন অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল পৌঁছে দেয়া হয়। এর আগে উপজেলা প্রশাসন গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওর্যাডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ, শুকনো খাবার এবং শীতবস্ত্র বিতরণ করেছিল। স্থানীয়রা জানান, এই ধরনের উদ্যোগ তাদের জন্য বড় সহায়তা ও স্বস্তি নিয়ে আসে। উপজেলা প্রশাসন জানিয়েছে, শীতকালীন সময়ে দারিদ্র্য ও অসহায়দের পাশে দাঁড়ানো তাদের মূল লক্ষ্য। প্রশাসন আশা প্রকাশ করেছে, এই উদ্যোগ শীতার্তদের জীবনে স্বস্তি ও আনন্দ বৃদ্ধি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট