
আবু বকর সিদ্দিক:- মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রের বাড়ি বাজার বজলুর রহমান সুপার মার্কেটে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নির্বাচনী প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মাহবুব আলম টিটু,যুগ্ন-আহ্বায়ক লৌহজং থানা যুবদল এবং সাধারণ সম্পাদক কুমারভোগ ইউনিয়ন যুবদল।সভায় আরও উপস্থিত ছিলেন জনাব আবুল হোসেন দেওয়ান, সদস্য আহ্বায়ক কমিটি লৌহজং থানা যুবদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক কুমারভোগ ইউনিয়ন যুবদল।জনাব মান্নান খান, কুমারভোগ ইউনিয়ন যুবদলের সদস্য; জনাব মন্টু খান, সভাপতি কুমারভোগ ইউনিয়ন সমবায়দল।জনাব দাদন দড়ি,সভাপতি কুমারভোগ ইউনিয়ন জিয়া মঞ্চ,জনাব লুৎফর শিকদার,কুমারভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।জনাব দেলোয়ার বেপারী,জনাব রফিক মাতবর,সাংগঠনিক সম্পাদক কুমারভোগ ইউনিয়ন শ্রমিকদল।মোসাম্মৎ লিটা বেগম, কুমারভোগ ইউনিয়ন মহিলা দল,মোহাম্মদ জাকির,কুমারভোগ ইউনিয়ন শ্রমিকদল।মোহাম্মদ আলমগীর হাওলাদারসহ অত্র ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ এবং সমর্থকবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম টিটু বলেন,আসন্ন নির্বাচনে মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি উল্লেখ করেন,আমাদের দুর্দিনের এবং দুঃসময়ের কান্ডারি উনার নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আন্দোলন করে এই দেশ মুক্ত করেছি।পরবর্তীতে ধানের শীষের বিজয়ের জন্য আমরা মাঝেমধ্যে কাজ করে যাচ্ছি।’আমরা এবারের জাতীয় নির্বাচনে কুমারভোগ ইউনিয়নের পক্ষে ধানের শীষের জন্য এবং সালাম ভাইয়ের জন্য সকলের মুখে মুখে একটি স্লোগান দিয়েছি।এবারের নির্বাচন হবে আমার ঘর আমার প্রতিবেশী।
আমরা আগে আমাদের ঘর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করব এবং আমাদের যে প্রতিবেশী আছে।
ইসলামে বলা হয়েছে ৪০ ঘর হল প্রতিবেশী আওতায় আমরা প্রত্যেকেই আমাদের ৪০ ঘর।সেইপ্রতিবেশীদেরকে আমরা এবার ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব।এবং কেন্দ্র যাতে সহযোগিতা সহ সহায়তা করব।
এজন্য আমাদের এবার নির্বাচনের স্লোগান আমার ঘর আমার প্রতিবেশী।আমরা যদি প্রত্যেকে এই স্লোগানকে ধারণ করে এখন থেকে এই কার্যক্রম পরিচালনা করি।আমাদের ঘরকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করি।এবং আমাদের প্রতিটি ছিলেন মাদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য।অ্যাডভোকেট সালাম ভাইকে ভোট দেওয়ার জন্য যদি আমরা ধারেদার কাজ করি।তাহলে আগামী নির্বাচন ইনশাল্লাহ ধানের শীষকে অ্যাডভোকেট সালাম ভাইকে।সভায় নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।স্থানীয় নেতৃবৃন্দের মতে,এই স্লোগানের মাধ্যমে ঘরোয়া প্রচারণা জোরদার করা হবে।এতে করে ধানের শীষের প্রার্থীর বিজয় নিশ্চিত করা যাবে বলে তারা আশাবাদী।সভা শেষে সমর্থকদের মধ্যে উত্সাহের জোয়ার দেখা যায়।এই নির্বাচনী প্রস্তুতি স্থানীয় রাজনীতিতে নতুন গতি যোগ করবে বলে মনে করা হচ্ছে।