1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে সুদের টাকার দাবিতে প্রাণনাশ ও অগ্নিসংযোগের হুমকির অ ভি যো গ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

তানোরে সুদের টাকার দাবিতে প্রাণনাশ ও অগ্নিসংযোগের হুমকির অ ভি যো গ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

তানোরে সুদের টাকার দাবিতে প্রাণনাশ ও অগ্নিসংযোগের হুমকির অভিযোগ

মমিনুল ইসলাম মুন তানোর উপজেলা প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় সুদের টাকা আদায়ের নামে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী মোঃ মিলন আলী (৫৩) পিতা মৃত আবুল হোসেন। তিনি উপজেলার ৭নং চাঁন্দুড়িয়া ইউনিয়নের চকদমদমা গ্রামের বাসিন্দা।

থানায় দায়ের করা অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় ১০ মাস আগে একই ইউনিয়নের জুড়ানপুর গ্রামের মোঃ ওয়াসিম হোসেন (৩৫) পিতা মোঃ ইন্তাজ আলীর কাছ থেকে ধার বাবদ ৬৫ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সময়ের প্রয়োজন হওয়ায় টাকা পরিশোধে বিলম্ব হলে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রী ও ছেলের নামে থাকা দুটি ব্যাংক হিসাবের চেক গ্রহণ করেন।

গত ৭ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে অভিযুক্ত ব্যক্তি তার বাড়িতে এসে ভুটভুটি গাড়ি নিয়ে রাজশাহীতে মালামাল আনার কথা বলে গাড়িটি নিয়ে যান। পরে ফোনে যোগাযোগ করে মূল টাকা ও সুদসহ চার লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে চেকের মাধ্যমে মামলা করে অর্থ উত্তোলনের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও জানান, অভিযুক্ত ব্যক্তি ভুটভুটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া এবং সুযোগ পেলে তাকে হত্যা করার হুমকিও দিচ্ছেন। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।

ঘটনাটি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হওয়ায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান তিনি। অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও অভিযুক্ত ব্যক্তির সুদের চাপে এক ব্যক্তি গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছিলেন বলে এলাকায় আলোচনা রয়েছে।

এ বিষয়ে একাধিক স্থানীয় ব্যক্তি ঘটনার সত্যতা সম্পর্কে অবগত রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ওয়াসিম এর ফোনে কল দেওয়া হলে তার ফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি।

তানোর থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট