1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মান্দারী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

মান্দারী ইউনিয়নে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ রাকিব হোসেন (লক্ষ্মীপুর)
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হোসেন (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের মান্দারী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক আবেগঘন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৩টায় মান্দারী এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেন। “স্মৃতিতে চির অমর, চিরকাল থাকবেন হৃদয়ের গভীরে, এই বিশ্বাস ও আশাবাদকে ধারণ করে মরহুম নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও মিলাদ পাঠ করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জনাব মাহমুদুল করিম দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা মহিলা দলের সভানেত্রী সাবেরা আনোয়ার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সুমি ভুঁইয়া এবং নির্বাচন মনিটরিং কমিটির সদস্য হাসান মাহমুদ ইব্রাহিম। এছাড়াও সদর থানা পূর্ব বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক বিপ্লব এবং মান্দারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওদুদসহ জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, তাঁর ত্যাগ, সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রীই নন, তিনি ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়ার কারণে তিনি দেশের কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

নেতারা আরও বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বহুবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছে এবং সেই সময় তিনি দেশের উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।

দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং বিএনপির সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। শেষে সমবেত মোনাজাতে অংশগ্রহণকারীরা আবেগাপ্লুত হয়ে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, এই মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে তারা বেগম খালেদা জিয়ার প্রতি তাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও তাঁর আদর্শ ও রাজনৈতিক পথ অনুসরণ করে দেশের মানুষের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট