1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দোয়ারাবাজার থানায় দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত হামলা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

দোয়ারাবাজার থানায় দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত হামলা

সাইফুল আলম সুনামগঞ্জ 
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

সাইফুল আলম সুনামগঞ্জ 

সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার থানায় দায়িত্বরত পুলিশের ওপর অতর্কিত হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১১ জন নামধারীসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে। ১৬ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত আনুমানিক ১০:৩০ মিনিটে দোয়ারাবাজার থানাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় এলাকায় একদল দুষ্কৃতকারী বেআইনি জনতাবদ্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা পুলিশের ন্যায়সঙ্গত সরকারি কর্তব্য কাজে বাধা প্রদান করে এবং হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে জখম করে। হামলার একপর্যায়ে দুষ্কৃতকারীরা পুলিশের ব্যবহৃত ২টি মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। উদ্ধারকৃত তথ্য অনুযায়ী, ছিনতাই হওয়া মোটরসাইকেল দুটির আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। এই ঘটনায় দোয়ারাবাজার থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় এজাহারভুক্ত আসামিরা হলেন: মোঃ দেলোয়ার হোসেন (৩০), হারুন মিয়া (৩৫), তোফাজ্জল (২৫), মোবারক হোসেন (২৬), রিপন মিয়া (৫০), মো. ফজলু মিয়া (৩৫), মোঃ সুলেমান (২৬), মান্নান মিয়া (২৫), নুরুল হক (৩২), শাহিন মিয়া (২২) এবং সজিব মিয়া (২০)। তারা সবাই স্থানীয় মৌলারপাড় এলাকার বাসিন্দা। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। দায়েরকৃত মামলায় পেনাল কোড-এর ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩০৭/৩৭৯/৪১১/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে দাঙ্গা সৃষ্টি, সরকারি কর্মচারীকে মারধর, হত্যার চেষ্টা এবং চুরির মতো গুরুতর অভিযোগ রয়েছে। ঘটনার পর ১৭ জানুয়ারি মামলাটি রেকর্ড করা হয় (মামলা নং ১৪)। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাব-ইন্সপেক্টর মোঃ আঃ ছালাম। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট