রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
Title :
শেষ সময়ে ভাংগারহাটে লক্ষ্মী প্রতিমা বিক্রয় জমজমাট ‎​মুন্সীগঞ্জের গজারিয়ায় চাপাতিসহ দুই ছিনতাইকারী গ্রেফতার” লৌহজংয়ে শিক্ষার্থীদের নৈতিকতা ও প্রযুক্তিশিক্ষায় উদ্বুদ্ধ করতে আগামীর আলোর যাত্রা লৌহজংয়ে জয় বাংলা স্লোগান ২২ শিক্ষার্থী আটক করে পরে মুক্তি দাকোপে ইউপি সদস্যকে মারধরের ঘটনায় একজন আটক সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ভালুকায় হাতীবেড় যুব সমাজের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ম্যাচ চ্যাম্পিয়ন নারাঙ্গী তালটিয়া একাদশ তালায় স্বাস্থ্য কর্মকর্তার কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, দ্রুত অপসারণের দাবি চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

লৌহজংয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়ে আল মনসুর রাসেলের লিফলেট বিতরণ

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

লৌহজংয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ার আগ্রহ জানিয়ে আল মনসুর রাসেলের লিফলেট বিতরণ

আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মেদিনীমণ্ডল ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো:আল মনসুর রাসেল।শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কবুতরখোলা বাজার থেকে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে তিনি প্রচারণা শুরু করেন। পরে বাজারের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।লিফলেট বিতরণকালে আল মনসুর রাসেল স্থানীয় ব্যবসায়ী,পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা তুলে ধরেন।

প্রচারণাকালে তিনি ইউনিয়নবাসীর দোয়া,সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেন। একই সঙ্গে জনসেবার মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।বিতরণ করা প্রচারপত্রে নিজেকে জনসেবক হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যাশী উল্লেখ করেন আল মনসুর রাসেল। এতে জনসেবা,ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন তিনি।এ সময় তিনি মেদিনীমণ্ডল ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং তাঁদের প্রত্যাশার কথা জানার ওপরও গুরুত্ব দেন তিনি।লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মেদিনীমণ্ডল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রব,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সাইদি,৩ নম্বর ওয়ার্ড সভাপতি মো:আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা মো: ইউনুছ।

এ ছাড়া ২ নম্বর ওয়ার্ড সভাপতি মো:শাহজাহান,সাধারণ সম্পাদক মাওলানা মুহতাসিম বিল্লাহসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কবুতরখোলা বাজার থেকে প্রচারণা শুরু করে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণের পর শিমুলতলা বাজারে প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেন মো:আল মনসুর রাসেল।সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর এ প্রচারণার মধ্য দিয়ে মেদিনীমণ্ডল ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা শুরু হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews