1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোলার মনপুরায় ভু/য়া এমবিবিএস চিকিৎসক আ/ট/ক: - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

ভোলার মনপুরায় ভু/য়া এমবিবিএস চিকিৎসক আ/ট/ক:

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

ভোলার মনপুরায় ভু/য়া এমবিবিএস চিকিৎসক আটক:

মোঃ নিরব,মনপুরা উপজেলা প্রতিনিধি (ভোলা)
======================
​ভোলা মনপুরা উপজেলায় দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসা আলাউদ্দিন শিকদার (৪৭) নামে এক ভুয়া এমবিবিএস চিকিৎসককে আটক করা হয়েছে। বুধবার(৫ ফেব্রুয়ারি) উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে মনপুরা কন্টিনজেন্টে দায়িত্বরত নৌবাহিনী সদস্যরা।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আলাউদ্দিন শিকদার নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে ওই এলাকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসায় সন্দেহ তৈরি হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে তিনি বৈধ কোনো কাগজপত্র বা ডাক্তারি সনদ দেখাতে ব্যর্থ হলে বিক্ষুব্ধ জনতা তাকে আটকে রাখে।নৌবাহিনীকে খবর দেয়
​খবর পেয়ে নৌবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুয়া চিকিৎসক আলাউদ্দিন শিকদারকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।জানা যায় আটককৃত আলাউদ্দিন মৃত
চরফ্যাশন উপজেলা মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছার আলমের ছেলে বলে জানা গেছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) বলেন, “ভুয়া চিকিৎসকের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারও নেই।”বলেন সবাইকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্যে অনুরোধ করেন
​সাধারণ মানুষের প্রতি আমাদের আহবান—চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পদবি ও রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। কোনো প্রকার সন্দেহ হলে স্বাস্থ্য বিভাগ বা প্রশাসনকে জানান। আমরা সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিতে বদ্ধপরিকর।”
​আটককৃত ভুয়া চিকিৎসককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে প্রতারণা ও আইনবহির্ভূতভাবে চিকিৎসা সেবা প্রদানের অভিযোগে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট