1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কৈখালী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ গু/লি ও সরঞ্জামাদি উ/দ্ধা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
উলিপুরের মানুষের দীর্ঘদিনের দাবি: ‘দ্রুত গতিতে বাইপাস রোডের কাজ শুরু করা হোক’ দোয়ারাবাজারে আনজুমানে আল ইসলাহর দোয়ারা বাজার উপজেলা সম্মেলন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত। পদ্মায় নিখোঁজের রহস্য ১৬ ঘণ্টা পর চাঁদপুরে জীবিত মিলল নারী জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব কে তালা উপজেলা সেচ্ছাসেবক দলের ফুলের শুভেচ্ছা। লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের তালায় পৌরসভা বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ দুই যুগেও সংস্কার হয়নি সিংহেরকাঠি-ছোট মীরগঞ্জ সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ। কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাতে কাজ করছে সরকার- ডিসি ড. জি. এম সরফরাজ আহমদ মহিপালে ট্রাফিক পুলিশের অভিযানে দুই মা দ ক সে বী আ ট ক, ই য়া বা উ দ্ধা র

ভিডিও সংবাদ 👇👇

কৈখালী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ গু/লি ও সরঞ্জামাদি উ/দ্ধা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

কৈখালী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ গুলি ও সরঞ্জামাদি উদ্ধার

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) : আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ গুলি ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ০৬ ফেব্রুয়ারি শুক্রবার রাত আনুমানিক ০২:০০ ঘটিকায় আরবিজি কোম্পানির অধীনস্থ কৈখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে গোপন তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার জেসিও-৯৭৪৯ নায়েব সুবেদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কৈখালী বিওপি হতে আনুমানিক ২ কিঃ মিঃ দক্ষিনে এবং শূণ্য লাইন হতে আনুমানিক ২ কিঃ মিঃ পূর্ব দিকে কৈখালি এলাকার গোলাখালি নদীর পারে চিংড়ি ঘেরে (জিআর নম্বর-০৫৩৫৪২ এমএস ৭৯-এফ/৪) একটি চোরাচালান বিরোধী বিশেষ অপারেশন পরিচালনা করা হয়। অভিযান চলাকালে গোলাখালি নদীর পারে চিংড়ির ঘেরের কোনায় মাটির নিচে পুতে রাখা অবৈধভাবে ভারত থেকে আনয়নকৃত ১২ (বার) টি এয়ারগান, ১৫ বক্স এয়ারগানের গুলি, স্প্রীং ০৭টি, পিষ্টন হোল্ডার ৪০টি এবং এলকে রেঞ্জ ১৬টি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫,১৪,৬০০/- (পাঁচ লক্ষ চৌদ্দ হাজার ছয়শত) টাকা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব অস্ত্র নির্বাচনকে কেন্দ্র করে দেশে পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করানো হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্রসমূহ বর্তমানে নিরাপদ হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, লেঃ কমান্ডার মোঃ আব্দুর রউফ, (এন), বিএন অতিরিক্ত পরিচালক অধিনায়ক
রিভারাইন বর্ডার গার্ড কোম্পানী, নীলডুমুর।তিনি আরো বলেন, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট চক্রকে চিহ্নিত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। নির্বাচনকে ঘিরে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র, সহিংসতা বা নাশকতামূলক কর্মকান্ড সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে আমাদের এই ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট