1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অবহেলাতেই ঝরে গেল শিশু সাজিদের প্রাণ খননকারী কছির উদ্দিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্ষুব্ধ সচেতন মহল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

অবহেলাতেই ঝরে গেল শিশু সাজিদের প্রাণ খননকারী কছির উদ্দিনের সর্বোচ্চ শাস্তির দাবিতে ক্ষুব্ধ সচেতন মহল

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার:

রাজশাহীর তানোরে পরিত্যক্ত ও অনিরাপদ খননকাজের বলি হয়ে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু সাজিদ। শিশুটির এই মর্মান্তিক মৃত্যুকে কোনোভাবেই দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করছেন সচেতন মহল। তাঁদের মতে, এটি পরিকল্পিত অবহেলা ও চরম দায়িত্বহীনতার ফল, যার দায় খননকারী কছির উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলকে বহন করতে হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া এলাকায় কছির উদ্দিনের জমিতে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন সেচ পাম্প স্থাপন ও ঝুঁকিপূর্ণ খনন কার্যক্রম চলছিল। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা ছাড়াই এসব খননকাজ পরিচালিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অভিযোগ রয়েছে, ওই গভীর গর্তটি উন্মুক্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছিল, যা শেষ পর্যন্ত শিশু সাজিদের মৃত্যুর কারণ হয়।এলাকাবাসী জানান, খননস্থলটি যে শিশু ও সাধারণ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, সে বিষয়ে একাধিকবার সতর্ক করা হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সচেতন নাগরিকদের ভাষ্য, এটি নিছক অবহেলা নয়,বরং শিশুর জীবনের প্রতি চরম উদাসীনতা, যা হত্যার শামিল। তাই কছির উদ্দিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি উঠেছে।ঘটনার পর কছির উদ্দিন আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে জনমনে সন্দেহ ও ক্ষোভ আরও বেড়েছে। স্থানীয়দের প্রশ্ন, যদি তিনি নির্দোষ হন, তবে কেন তিনি আইনের মুখোমুখি হচ্ছেন না। সাজিদের পরিবার এখনো ন্যায়বিচারের আশায় দিন গুনছে।এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।স্বপ্রণোদিতভাবে পুলিশ মামলা করবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন ঘটনা আগে হলে মামলা হতো, তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি ভিন্ন।তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ মোহাম্মদ রউফ বলেন, ফায়ার সার্ভিস জনগণের সেবায় নিয়োজিত। তারা অক্লান্ত পরিশ্রম করে গভীর গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করেছেন। মামলার বিষয়টি পুলিশের এখতিয়ারভুক্ত।এ বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের মুঠোফোনে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।মানবাধিকারকর্মী ও সচেতন মহলের মতে, দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার না হলে সাজিদের মৃত্যু আরেকটি চাপা পড়ে যাওয়া ট্র্যাজেডিতে পরিণত হবে। একই সঙ্গে অবৈধ সেচ পাম্প ও ঝুঁকিপূর্ণ খনন কার্যক্রম বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান জরুরি।তানোরবাসীর কণ্ঠে এখন একটাই দাবি শিশু সাজিদের জীবনের মূল্য যেন বৃথা না যায়। খননকারী কছির উদ্দিনসহ সকল দায়ীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করলেই কেবল এই নির্মম মৃত্যুর ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট