1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ

ভিডিও সংবাদ 👇👇

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি :ইমন রহমান

শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১:০০ ঘটিকায় জনাব ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়, পুলিশ সুপার, ভোলা মহোদয়।

আলোচনা সভায় বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনী পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। দেশের মেধাশূন্য করার লক্ষ্যে বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে নিজ নিজ বাসা থেকে ধরে নিয়ে গিয়ে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়।

বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, বৈষ্যমহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

উক্ত আয়োজনে মুক্তিযোদ্ধা, জেলার বিভিন্ন সরকারি অফিস প্রধানগণ, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট