1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কলারোয়ায় নির্বাচনী প্রচারণায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শিক্ষাবান্ধব নেতার জনতার প্রতি আহ্বান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত

ভিডিও সংবাদ 👇👇

কলারোয়ায় নির্বাচনী প্রচারণায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শিক্ষাবান্ধব নেতার জনতার প্রতি আহ্বান

আব্দুর রহিম
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

আব্দুর রহিম

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রভাবশালী নেতা হাবিবুল ইসলাম হাবিব তাঁর নির্বাচনী এলাকায় আবারও সক্রিয় হয়ে উঠেছেন। ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই নেতা বর্তমানে কলারোয়ার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডে সাধারণ জনগণের কাছে নির্বাচনের আহ্বান জানাচ্ছেন। জনগণের সমর্থন, ভালোবাসা, দোয়া এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি ব্যাপক প্রচার চালাচ্ছেন।

জনগণের কাছে ফিরে আসার প্রত্যয় ও সেবার অঙ্গীকার ভাষণে হাবিবুল ইসলাম হাবিব তাঁর ব্যক্তিগত সংগ্রামের কথা তুলে ধরে বলেন, মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত আসামি থাকার পর আল্লাহর অশেষ রহমতে তিনি আবার জনগণের মাঝে ফিরে এসেছেন। তিনি আক্ষেপ করে বলেন, “আগেও আমি আপনাদের সেবা-খেদমত করে আসছি। আবার যখন আল্লাহ আপনাদের কাছে ফিরে এনেছেন, আমি আবারো আপনাদের খেদমত-সেবা করতে চাই। তাই সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমাকে জয়যুক্ত করবেন, যেন আমি আপনাদের মাঝে সবসময় সেবা, খেদমত ও ভালোবাসা দিতে পারি।

সম্প্রীতির বার্তা এবং শান্তিপূর্ণ নির্বাচনের আহ্বান সাবেক এই সাংসদ নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার উপর জোর দেন। তিনি সকল ধর্মাবলম্বীদের প্রতি ঐক্যের আহ্বান জানিয়ে বলেন হিন্দু, খ্রিস্টান, মুসলিম সবাই ভাই। সবাই একসাথে মিলেমিশে ভোটকেন্দ্রে যাবেন, যার পছন্দ সেই প্রতীকে ভোট দেবেন। কেউ যদি হুমকি-ধামকি, জুলুম-অত্যাচার করে, তাহলে স্থানীয় প্রশাসনের জানাবেন। যার ভোট তার অধিকার, পছন্দমতো প্রতীকে ভোট দিতে যাবেন, মিলেমিশে সবাই নির্বাচনে প্রচারণা করবেন।

শিক্ষা ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে হাবিবুল ইসলাম হাবিবের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কাজিরহাট কলেজ, বেত্রবতী হাইস্কুল, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেছেন এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস কাজ করেছেন।

সাম্প্রতিক সময়েও তিনি তালা-কলারোয়া অঞ্চলে শিক্ষা উন্নয়নে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। কুমিরা মহিলা ডিগ্রি কলেজের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিতি প্রমাণ করে যে তিনি কাজিরহাট কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এখনো সক্রিয়ভাবে জড়িত এবং একজন শিক্ষাবান্ধব নেতা হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট