1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল জেলা পুলিশ যশোর। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল জেলা পুলিশ যশোর।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল জেলা পুলিশ যশোর।

।।যশোর শার্শা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা ৷৷

আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনী মুক্ত হয়। সারা দেশের মত যথাযথ মর্যাদায় যশোরেও দিনটি পালিত হচ্ছে।

ইং ১৬/১২/২০২৫ খ্রিঃ সূর্যোদয়ের সাথে সাথে জাতির বীর শহিদদের স্মরণে যশোর সদর থানাধীন মনিহার মোড়ে নির্মিত বিজয় স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

পরবর্তীতে জেলা পুলিশের একটি চৌকস টিম স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহিদদের স্মরণে গার্ড অব অনার প্রদান এবং ১ মিনিট নিরবতা পালন করেন।

মহান স্বাধীনতা যুদ্ধে যশোর জেলা পুলিশের আত্মদানকারী পুলিশ সদস্যদের জন্য জেলা পুলিশ লাইন্সে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল,যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট