1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
উপজেলা পর্যায়ে "দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন" প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের কালকিনিতে সালিশ বৈঠকে ফল ব্যবসায়ীকে কু/পি/য়ে জখম সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত।

ভিডিও সংবাদ 👇👇

উপজেলা পর্যায়ে “দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মীর শাহীন স্টাফ রিপোর্টার চরফ্যাশন, ভোলা
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মীর শাহীন স্টাফ রিপোর্টার চরফ্যাশন, ভোলা

আজ বুধবার (২৪ ডিসেম্বর)এসোসিয়েশন অব ভলেন্টারী এ্যাকশন ফর সোসাইটি (আভাস) চর মানিকা ব্রাঞ্চের উদ্দোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা পরিষদের সভাকক্ষে   জলবায়ু পরিবর্তন মোকাবেলায় “দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন” শীর্ষক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।মোঃ শহিদুল ইসলামের (ডাইরেক্টর- এ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন) সভাপতিত্বে ও প্রকল্প ব্যবস্থাপক (দূর্বার)  চিন্ময়ী তালুকদারের সঞ্চালনায় মোঃ  মাহমুদ শোয়েব,মোঃ ওবায়দুর রহমান ও জামাল উদ্দিনের ব্যবস্থাপনায় সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদের সভাকক্ষে  সভাটি শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ লোকমান হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা,আবাসিক মেডিকেল অফিসার, চরফ্যাশন সহ   উপজেলার  সকল দপ্তরের কর্মকর্তাগণ । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিভিন্ন  বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিকাহ রেজিস্টার, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী , ব্যাংক কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধি,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব প্রতিনিধিরা।সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, মোকাবেলা, করনীয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় নারীদের সুরক্ষা, নারী ক্ষমতায়ন,স্বাস্থ্য সচেতনতা, ভার্মি কম্পোস্ট,তরুণ উদ্দোক্তা তৈরি, বাল্য বিবাহ প্রতিরোধ,দূর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদির প্রয়োজনীয়তা  নিয়ে বক্তারা বক্তব্য দেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার  মোঃ লোকমান হোসেন  বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে এখনই সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাই জনপ্রতিনিধি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট