1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কাহালুতে সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা, সুদমুক্ত ১৮ লক্ষ টাকা বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

কাহালুতে সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা, সুদমুক্ত ১৮ লক্ষ টাকা বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন সহ -সম্পাদক

আজ ০৩ জানুয়ারি ২০২৬ কাহালু উপজেলা পরিষদ চত্বরে কাহালু উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে সমাজ সেবা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার জনাব কাশপিয়া তাসরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সমাজসেবা অফিসার জনাব আবিদুর রহমান। এ সময় সমাজসেবা অফিসের অন্যান্য। কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।উল্লেখ্য, প্রতি বছর ২ জানুয়ারি বাংলাদেশে সমাজ সেবা দিবস পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হলো সমাজের অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, প্রবীণ, শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজসেবার মূল লক্ষ্য মানুষের মানবিক মর্যাদা রক্ষা করা, সামাজিক বৈষম্য হ্রাস করা এবং একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। সমাজসেবা অধিদপ্তরসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উপকারভোগীদের মাঝে এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সুদমুক্ত মোট ১৮ লক্ষ টাকা বিতরণ করা হয়।সমাজ সেবা দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট