1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চট্টগ্রাম ১৫ আসনে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসহাব উদ্দিন চৌধুরী - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

চট্টগ্রাম ১৫ আসনে ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসহাব উদ্দিন চৌধুরী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোর্টার 

দক্ষিণ জেলা বিএনপি’র  যুগ্ম আহবায়ক ও লোহাগাড়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরীকে চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দলের হাইকমান্ডের এ সিদ্ধান্তকে মাঠপর্যায়ে সাংগঠনিক শক্তি সুসংহত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে আসহাব উদ্দিন চৌধুরীর রয়েছে দল পরিচালনা ও আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকার অভিজ্ঞতা। লোহাগাড়া ও সাতকানিয়া অঞ্চলে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সংকটময় সময়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার দক্ষতা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য উপযুক্ত করে তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র নির্বাচনী কৌশল বাস্তবায়নে আসহাব উদ্দিন চৌধুরীর সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন দলীয় কার্যক্রমে গতি আনবে এবং নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপি আরও সংগঠিত ও শক্ত অবস্থানে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট