1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মা সেতু রক্ষায় কঠোর পদক্ষেপ: ২৭ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা, বসলো ৬৯২ কোটি টাকার অত্যাধুনিক স্কেল - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

পদ্মা সেতু রক্ষায় কঠোর পদক্ষেপ: ২৭ টনের বেশি ওজনের যান চলাচলে নিষেধাজ্ঞা, বসলো ৬৯২ কোটি টাকার অত্যাধুনিক স্কেল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

এম এ রাজ্জাক (সুমন) স্টাফ রিপোর্টার: (মুন্সিগঞ্জ) 

নতুন বছরের শুরু থেকেই দেশের অন্যতম মেগা স্ট্রাকচার পদ্মা সেতু পারাপারে চালু হচ্ছে কঠোর নিয়ম। যানবাহনের অতিরিক্ত ওজনের কারণে সেতুর কাঠামোগত ক্ষতি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এখন থেকে ২৭ টনের বেশি ওজনের কোনো পণ্যবাহী যানবাহন আর পদ্মা সেতু পাড়ি দিতে পারবে না।
সেতুর স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরা—উভয় প্রান্তে স্থাপন করা হয়েছে ‘ইলেকট্রনিক সেন্সর নিয়ন্ত্রিত ওয়েট স্কেল’। প্রায় ৬৯২ কোটি টাকা ব্যয়ে বসানো এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে গাড়ি চলন্ত অবস্থাতেই তার ওজন পরিমাপ করা সম্ভব হবে। ফলে ওজন মাপার জন্য কোনো গাড়িকে আলাদাভাবে দাঁড়াতে হবে না, যা যানজট নিরসনেও ভূমিকা রাখবে।সেতু কর্তৃপক্ষ জানায়, এক্সপ্রেসওয়ে হয়ে আসা প্রতিটি পণ্যবাহী যানকে টোল প্লাজার আগে নির্ধারিত তিনটি লেনের মাধ্যমে ওয়েট স্কেলে প্রবেশ করতে হবে। স্বয়ংক্রিয় সেন্সরে মাপা ওজনে যদি দেখা যায় গাড়ির ওজন ২৭ টনের মধ্যে, তবে সেটি টোল পরিশোধ করে ‘গ্রিন জোন’ দিয়ে সরাসরি সেতুতে উঠতে পারবে।
বিপত্তি ঘটবে ২৭ টনের বেশি হলে। অতিরিক্ত ওজনের গাড়িগুলোকে স্বয়ংক্রিয় নির্দেশনায় পাঠিয়ে দেওয়া হবে ‘রেড জোন’ বা স্টক ইয়ার্ডে। সেখানে গাড়িটি সর্বোচ্চ ৭২ ঘণ্টা অবস্থানের সুযোগ পাবে। এই সময়ের মধ্যে পণ্যের ওজন কমিয়ে নির্ধারিত সীমার নিচে আনলে পুনরায় ওয়েট স্কেলে মাপা হবে এবং কেবল তখনই সেতু পার হওয়ার অনুমতি মিলবে। অন্যথায় অতিরিক্ত ওজন নিয়ে সেতু পারাপারের কোনো সুযোগই থাকছে না।উল্লেখ্য, ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সর্বপ্রথম এই সেতুর প্রাক-সম্ভাব্যতা যাচাই করা হয় এবং ২০০১ সালের ৪ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাওয়া প্রান্তে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ২০০৪ সালে জাইকার সুপারিশ এবং ২০০৯ সালে নকশা চূড়ান্তকরণের মধ্য দিয়ে আজকের এই স্বপ্নের সেতু বাস্তবে রূপ নেয়। উদ্বোধনের পর থেকে এতদিন ওজন মাপার স্বয়ংক্রিয় ব্যবস্থা না থাকলেও, নতুন বছরে এই প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে সেতুর রক্ষণাবেক্ষণ ও আয়ুষ্কাল বৃদ্ধিতে তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট