1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ।

শাব্বীর আহমদ শিবলী
বিশেষ সংবাদদাতা হবিগঞ্জ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী এবং সেক্রেটারি জেনারেল জাকারিয়া হুসাইন জাকির।

আজ ০৮ জানুয়ারি ২০২৬, রাত ৮:১০ ঘটিকায় ধামরাই নিজ বাসায় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শোক প্রকাশ করে যৌথ বার্তায় নেতৃবৃন্দ বলেন: “মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.)-এর ইন্তেকালে আমরা একজন অভিভাবককে হারালাম। সাবেক কেন্দ্রীয় সভাপতি হিসেবে তিনি সর্বদা সংগঠনের খোঁজখবর রাখতেন এবং অগ্রগতি ও কার্যক্রম সম্পর্কেও আন্তরিকভাবে পরামর্শ দিতেন। তাঁর পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের জন্য ছিল অনুপ্রেরণার উৎস। তাঁর ইন্তেকাল সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।”

তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন, “আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তাওফিক দান করেন।”

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ হুজাইফা (রহ.) দীর্ঘদিন যাবৎ কিডনি জনিত রোগে ভুগছিলেন। তিনি ১৯৭৫ সালের ১ মার্চ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসাসহ দেশের বিভিন্ন স্বনামধন্য কওমি মাদ্রাসা থেকে কৃতিত্বের সঙ্গে দাওরায়ে হাদিস ও ইফতা সম্পন্ন করেন। মৃত্যুকালে মরহুমের বয়স ছিল ৫০ বছর।

তিনি (২০০৭–২০০৮) অর্ধ সেশনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সর্বোচ্চ দায়িত্ব কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি ইসলামপুর, ধামরাই, ঢাকার কাসিমুল উলূম শরীফিয়া বালিকা মাদ্রাসায় নাযিমে তা’লিমাত বা শিক্ষাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও দেশ-বিদেশে ছড়িয়ে থাকা ছাত্র রেখে গেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাইকে তাঁর সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করুন। আমীন

মরহুমের জানাজার নামাজ আগামীকাল ৯ জানুয়ারি বাদ জুমু’আ নিজ এলাকা হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দৌলতপুর গ্রামে অনুষ্ঠিত হবে।
ইনশাআল্লাহ ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট