1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গরুকে কেন্দ্র করে আলীকদম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওবায়দুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

গরুকে কেন্দ্র করে আলীকদম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওবায়দুল হকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

আতিকুর রহমান উপজেলা প্রতিনিধি আলীকদম, বান্দরবান

গরু সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আলীকদম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক ওবায়দুল হকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিকাল ৩ ঘটিকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ।
গতকাল বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় আলীকদম খামার বাড়িতে আবাদি জমিতে কাজ করতে গেলে জমিতে গরু ফসল খেতে দেখতে পান। পূর্বেও এরকম কয়েকবার ফসল খেয়ে ফেললে জমির মালিককে অবহিত করেন। এই বার ওবায়দুল হক স্যার গরু বেধে রাখলে। একপর্যায়ে গরুকে কেন্দ্র করে স্যারের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে। গতকাল হইতে অদ্যবধি পর্যন্ত আইনি কোন পদক্ষেপ না দেখায় আলীকদমের শিক্ষক ও ছাত্রছাত্রীরা এই হামলার তীব্র নিন্দা জানাই তারই ধারাবাহিকতায় আজকে আলীকদম উপজেলা সদরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করেন। আয়োজিত এ মানববন্ধনে প্রাক্তন শিক্ষার্থী, স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সম্মানিত শিক্ষককে গরুকে কেন্দ্র করে এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। যদি ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করে তাহলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি জুলকারনাইন ও সাধারণ সম্পাদক মো: ইয়াকুব ঘোষণা করেন যদি ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার না করে তাহলে পরবর্তীতে যে কর্মসূচি গুলো পালন করা হবে তা মাননীয় ইউএনও মহোদয়কে স্মারকলিপি প্রধানের মাধ্যমে জানিয়ে দেন।
১। উক্ত হামলার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা।২। হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। ৩। ভবিষ্যতে শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণকরা ৪। ভুক্তভোগী শিক্ষক ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
ইউএনও মহোদয় বলেন  বলেন, শিক্ষক সমাজের ওপর হামলা মানে শিক্ষা ব্যবস্থার ওপর আঘাত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আমি সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে ওসি মহোদয়কে অনুরোধ করবেন মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট