1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগর কৈখালীতে চিংড়ি শিল্প রক্ষার দাবিতে চাষীদের মানববন্ধন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগর কৈখালীতে চিংড়ি শিল্প রক্ষার দাবিতে চাষীদের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

শ্যামনগর কৈখালীতে চিংড়ি শিল্প রক্ষার দাবিতে চাষীদের মানববন্ধন

মোঃ আরিফুজ্জামান আরিফঃ,স্টাফ রিপোর্টার (সাতক্ষীরা) :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালীতে বাগদা চিংড়ি শিল্পকে টিকিয়ে রাখতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টায় নিদয়া বিজিবি ক্যাম্পসংলগ্ন পরানপুর এলাকায় শত শত মৎস্যচাষী, ঘের ব্যবসায়ী ও স্থানীয় নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৎস্যচাষী ইদ্রিস আলী। তিনি জানান, তার ২৬০ বিঘা মৎস্য ঘেরের পানি সরবরাহ হয় কে এস চিংড়ি প্রকল্পের আওতাধীন “মিনি ফ্লাশিং সুইস গেট” এর মাধ্যমে। বাগদা চাষের জন্য তিনি ব্যাংক থেকে ৭০ লাখ টাকা লোন নিয়েছেন উল্লেখ করে বলেন, “লবণাক্ত পানি প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে কোটি টাকার ক্ষতির মুখে পড়তে হবে। আমাদের জীবিকা বাঁচাতে জরুরি ভিত্তিতে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।আরেক মৎস্যচাষী আব্দুল হামিদ জানান, পরানপুর এলাকায় তার ৮৮ বিঘা ঘের রয়েছে। বাগদা চাষের উপযোগী পরিবেশ থাকায় তিনি ইতোমধ্যে ৩ লাখ টাকার ব্যাংক ঋণ নিয়েছেন। তিনি বলেন, “মিনি ফ্লাশিং গেট দিয়ে লবণ পানি প্রবেশ বন্ধ হলে চাষীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।” তিনি প্রশাসন ও সরকারের সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন, চিংড়ি চাষ বাঁচাও, উপকূলের মানুষ বাঁচাও“শ্যামনগরে লবণাক্ত পানিতে চিংড়িই জীবিকা”চিংড়ি চাষ বন্ধ নয়, পরিবেশবান্ধব চাষ চাই।”এ সময় ঘের মালিক ও মৎস্যচাষী ইব্রাহিম খলিল, সোহাগ, ছবুর মোড়ল, অসীম মেম্বার, রিয়াজুল, আয়জুল, বাবু মোড়ল, দীপঙ্কর, হিমাংশু, মুজিবর, ওমর, কেরামত আলী, কাবিল, ফজলু, মাকছুদ, হাফিজুর, জাহাঙ্গীর, আবুল কালাম, হাবিল, সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। স্থানীয় চাষীরা জানান, সাধারণত কালিন্দী নদী থেকে লবণাক্ত পানি ঘেরে প্রবেশ করানো হয়। এরপর ঘের প্রস্তুত করে বাগদার রেণু ছাড়া হয়, দুই মাস পর সেগুলো বাজারজাতের উপযোগী হয়। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবং সরকারও রাজস্ব আয় করে। চাষীরা মনে করেন, সাদা সোনা খ্যাত বাগদা চিংড়ি শিল্প টিকিয়ে রাখতে সমন্বিত উদ্যোগ ও সরকারি সহায়তা অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট