1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে গণভোট বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের মতবিনিময় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে গণভোট বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলা প্রতিনিধি মোঃ রুবেল হোসেন 


‎পটুয়াখালী বাউফল উপজেলায় আসন্ন গণভোটকে সামনে রেখে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এক মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।সভায় সভাপতিত্ব করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার সালেহ আহমেদ। তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া।শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা সমাজে সচেতন নাগরিক তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাই সঠিক তথ্য শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পৌঁছে দিতে তাদের সহযোগিতা অত্যন্ত জরুরি।সভায় গণভোটের উদ্দেশ্য, ভোট প্রদানের পদ্ধতি, ভোটারদের অধিকার ও দায়িত্বসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গণভোট সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠান প্রধানরা গণভোট বিষয়ে সরকার নির্ধারিত নির্দেশনা মেনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট