1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সড়ক দুর্ঘটনার পর বাড়ি ফিরে চুরির কবলে   সাংবাদিক মুক্তা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

সড়ক দুর্ঘটনার পর বাড়ি ফিরে চুরির কবলে   সাংবাদিক মুক্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

মোঃ আজাদ হোসেন নিপু(জামালপুর জেলা প্রতিনিধি)

জামালপুর দিনকাল পত্রিকার বার্তা সম্পাদক ও সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান মুক্তা সিলেট ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনার শিকার হয়েছেন। টাংগাইল জেলার  মির্জাপুর এলাকায় একটি সড়কে দুর্ঘটনার কবলে পড়ে আহত হওয়ার পর চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি দেখতে পান—তার বাসায় সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরি।জানা যায় যে, সিলেট ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে টাংগাইল জেলার মির্জাপুর  এলাকায় একটি সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে সাংবাদিক মোঃ মাহমুদুল হাসান মুক্তা  বাড়ি ফিরে আসেন।কিন্তু বাড়ি ফিরে তার জন্য অপেক্ষা করছিল আরেকটি বড় কষ্টের দুঃসংবাদ। বাসায় প্রবেশের আগেই শুনতে পান, ঘরের তালা ভাঙা এবং ভেতরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা নগদ টাকা ও মূল্যবান মালামাল কম্পিউটার, ডিএসএলআর ক্যামেরা ও অন্যান্য মূল্যবান সামগ্রী  নিয়ে গেছে।ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানা গেছে।এদিকে একের পর এক এমন দুর্ঘটনায় সাংবাদিক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সহকর্মী সাংবাদিকরা মোঃ মাহমুদুল হাসান মুক্তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট