1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাতীবান্ধায় ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

হাতীবান্ধায় ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১০

মোঃ শরীফ উদ্দিন মোল্লা (লালমনিরহাট) 
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

মোঃ শরীফ উদ্দিন মোল্লা (লালমনিরহাট) 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমন্বয়কদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কাসাইটারী এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। বর্তমানে পুরো উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কাসাইটারী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি এবং পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে ৫ জনকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করা হয়, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করে।​ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আফজাল হোসেন বলেন, “জামায়াতে ইসলামীর এখন পায়ের তলায় মাটি নেই। তারা আসন্ন নির্বাচন বানচাল করতে এবং দেশটাকে অস্থিতিশীল করার জন্য সুপরিকল্পিতভাবে এই সংঘর্ষে জড়িয়েছে।”

​অন্যদিকে, জামায়াতে ইসলামীর সমর্থক ও স্থানীয় ব্যবসায়ী আল-আমিন অভিযোগ করে বলেন, “আমরা শান্তিপূর্ণ অবস্থানে ছিলাম। হঠাৎ কিছু যুবক লাঠিসোঁটা নিয়ে এসে আমার বোনের বাড়িতে হামলা চালায় এবং আতঙ্ক সৃষ্টি করে। ​সংঘর্ষের খবর পেয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থার আশ্বাস দেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও পুলিশ বলছে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট