1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইল: দম্পতিকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত দুই শ্রমিক উধাও - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

বাসাইল: দম্পতিকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত দুই শ্রমিক উধাও

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে গলা টিপে গৃহকর্তা এবং তার স্ত্রীকে হত্যা করে ঘরে রাখা সর্বস্ব লুট করে নেয়ার অভিযোগ উঠেছে মৌসুমী ধান রোপনের শ্রমিকের বিরুদ্ধে। সোমবার (২৬ জানুয়ারী) রাত আনুমানিক দুইটা থেকে সাড়ে তিনটার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গোষাখালি এলাকায়  এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্তার নাম মোতাহার সিকদার ঠান্ডু (৭৭) এবং তার স্ত্রী রিজিয়া বেগম (৭৩)। নিহত দম্পতির দুই ছেলে এবং দুই কন্যা সন্তান রয়েছে। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক তথ্যমতে অভিযুক্ত মৌসুমী কৃষি শ্রমিক সুমন (৪৫) ভূঞাপুর এবং শরিফ (৬৫) রংপুরের শ্রমিক বলে জানায়ায়। হাবলা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেন।সহকারী পুলিশ সুপার এবং নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, ২৪ জানুয়ারী মৌসুমী শ্রমিক বিক্রির হাট পাশ্ববর্তী করটিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে গৃহকর্তা ঠান্ডু সিকদার বোরো ধান রোপনের জন্য দুইজন শ্রমিক কিনে আনেন। একদিন কাজ করার পর সোমবার দিবাগত রাত দুইটা থেকে সাড়ে তিনটার দিকে পাশ্ববর্তী ঘরের বারান্দার কক্ষের দরজার পাশের টিন কেটে দরজা খুলে ঘরে প্রবেশ করে তারা। মুলঘরে প্রবেশ করে গৃহকর্তা ও তার স্ত্রীকে গলাটিপে হত্যাকরে এবং ঘরে থাকা ষ্টিলের আলমারী ভেঙ্গে টাকা পয়সাসহ দামী জিনিষপত্র নিয়ে পালিয়ে যায়। এসময় তারা ঘরের আসবাবপত্র এদিক সেদিক ছড়িয়ে রেখে যায়। নিহতের প্রবাসীপুত্রের স্ত্রী প্রতিদিনের মতন তাদের ডাকতে আসে। কোন সাড়াশব্দ না পেয়ে ঘরের দিকে এগিয়ে যায় এবং বারান্দার দরজার পাশের টিন কাটা দেখতে পায়। এসময় ওই শ্রমিকদের ঘরের দরজা খোলা দেখতে পায় ওই গৃহবধূ। নিহতের নাতী শাকিল সিকদার বলেন, আমি প্রতিদিনই অনেক রাত পর্যন্ত মোবাইল ফোন চালাই। রাত আনুমানিক দেড়টার দিকে তাদেরকে বাহিরে বের হতে দেখে জিজ্ঞেস করি কোন সমস্যা হয়েছে কিনা? টয়লেটে গিয়েছিলো বলে তারা জবাব দেয়। পরে আমি নিজের ঘরে শুয়ে পড়ি এবং সকালে আমার মায়ের ডাকশুনে ঘটনা দেখতে পাই।এবিষয়ে তদন্তে আসা সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার একে এম মামুনুর রশিদ বলেন, করটিয়া থেকে শনিবার দু’জন শ্রমিক নিয়ে আসেন ঠান্ডু মিয়া। এই দু’জন লোক সকাল থেকে পাওয়া যাচ্ছিলো না এবং গৃহকর্তা ও তার স্ত্রীর মৃতদেহ ঘরেই পড়েছিলো। ময়না তদন্তের জন্য তাদের বডি মর্গে প্রেরণ করা হয়েছে।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, বডি পোষ্টমর্টেম করার জন্য প্রেরণ করেছি। অভিযোগ পাওয়ার পরে আমরা মামলা রেকর্ড করবো। ঘটনার বিষয়ে আমরা ছায়া তদন্ত শুরু করেছি। প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট