1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানের নামে সরকারি বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাটের অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, (সুনামগঞ্জ )

শান্তিগঞ্জে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের অভিযোগ পাওয়া গেছে। বিগত ৪ জানুয়ারি ২০২৬ ইং  তারিখে উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের আমরিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত আরব আলীর ছেলে আব্দুল হান্নান সহ একাধিক ব্যাক্তি একই ওয়ার্ডের ইউপি সদস্য ফয়জুর রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগ সূত্রে জানা যায়, বিগত ২০২৫-২০২৬ ইং অর্থ বছরে উপজেলা প্রশাসন কর্তৃক আমড়িয়া গ্রামের ০২ নং ওয়ার্ড সদস্য ফয়জুর রহমান আমড়িয়া গ্রামের মসজিদের উত্তর পাশে গ্রামবাসীর কবরস্থানে মাটি ভরাটের নামে দুই লক্ষ টাকা বরাদ্দ নিয়েছেন। কিন্তু উক্ত স্থানে গ্রামের গ্রামবাসীর কোন কবরস্থান নাই অথবা কবরস্থানের নামে কোন জায়গা নাই। উক্ত বরাদ্দ পেয়ে তিনি ভিন্ন লোকের মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করছেন। যে জায়গায় গ্রামবাসীর কোন কবরস্থান নাই। গ্রামবাসীর কবরস্থানের নামে বরাদ্দ নিয়ে মালিকানাধীন জায়গায় মাটি ভরাট করার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয় এবং সরেজমিন তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য জোর দাবী জানান অভিযোগকারীরা।এ ব্যাপারে ইউপি সদস্য ফয়জুর রহমান বলেন, আমার উপর আনিত অভিযোগ মিথ্যা। এখানে যে জায়গায় মাট ভরাট করা হয়েছে সেখানে আমাদের গ্রামের ১৭ টি পরিবারের লোকজনের পারিবারিক কবরস্থান রয়েছে।এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট