1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজার শহরের  দক্ষিণ রুমালিয়ার ছড়া  বাঁচা মিয়ার ঘোনায় জমি সংক্রান্ত বিরোধে  মামার হাতে বাগিনা খুন  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশের রোসাংগিরী ৪নং ওয়ার্ড শাখার আহব্বায়ক কমিটি অনুমোদন  সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজার শহরের  দক্ষিণ রুমালিয়ার ছড়া  বাঁচা মিয়ার ঘোনায় জমি সংক্রান্ত বিরোধে  মামার হাতে বাগিনা খুন 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ উপজেলা প্রতিনিধি – কক্সবাজার 

কক্সবাজার ৭নং ওয়ার্ড  দক্ষিণ রুমালিয়ার ছড়া  বাঁচা মিয়ার ঘোনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মামার হাতে ভাগিনা খুনের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (২৯জানুয়ারী)  সন্ধ্যায়  দক্ষিণ রুমালিয়ার ছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায়  এঘটনা ঘটে।নিহত  নুরুল আমিন  মুন্না(২৫) কক্সবাজার  পৌরসভার ৭ নং ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ার ছড়া সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে।পারিবারিক  সূত্রে  জানা যায়,প্রায় একমাস  আগে নিহত মুন্নার মায়ের   অংশের  জমি নিয়ে  তার নানী নয়না বেগমের সঙ্গে  পরিবারিক  বিরোধ  ও বাকবিতণ্ডা হয়।ওই বিরোধ জের ধরে  বৃহস্পতিবার (২৯জানুয়ারী) সন্ধ্যায় মুন্না শহরের  দক্ষিণ রুমালিয়ার ছড়া বাঁচা মিয়ার ঘোনা এলাকায় গেলে তার উপর  অতর্কিত হামলা চালানো হয়।অভিযোগ অনুযায়ী, হামলায় অংশ নেন মুন্নার মামা হামিদ উল্লাহ,  মামাতো ভাই  নয়ন, তৌহিদ ও মিসবাহসহ নানী নয়না বেগম এ সময় লোহার রড দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।পরে পরিবারের সদস্যরা তাকে  উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে  নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করেছে। এবিষয়ে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট