1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের মানুষের  অংশগ্রহণে বড়াইগ্রামে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীর গণসংযোগ ও পথসভা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের মানুষের  অংশগ্রহণে বড়াইগ্রামে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর কবিরবড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি নাটোর: 

‎নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মাওলানা মোঃ আব্দুল হাকিমের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে স্থানীয় ভোটারদের পাশাপাশি ঢাকায় বসবাসরত বড়াইগ্রাম ও গুরুদাসপুরের সন্তানরাও অংশগ্রহণ করেন।শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলার চান্দাই, নগর, গোপালপুর, লক্ষীকোল ও মৌখড়াহাটসহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন এবং তাদের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তার রাজনৈতিক অঙ্গীকার তুলে ধরেন।এ সময় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটভুক্ত বিভিন্ন দলের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কার্যক্রমে অংশ নেন এবং প্রার্থীর পক্ষে জনসম্পৃক্ততা কার্যক্রম জোরদার করেন।জোনাইল বাজার সংলগ্ন এক পথসভায় বক্তব্যকালে মাওলানা মোঃ আব্দুল হাকিম বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া ও ভোট কামনা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে জুনাইল বাজার সংলগ্ন পুরাতন ব্রিজটি ভেঙে সেখানে একটি নতুন ও আধুনিক ব্রিজ নির্মাণ করা হবে। এতে করে যানবাহন চলাচল সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে নতুন গতি সৃষ্টি হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, কৃষিভিত্তিক ইনস্টিটিউট স্থাপন, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেন।তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বিক মূল্যবোধ সংরক্ষণ, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং সব ধর্মের মানুষের প্রতি সম্মান ও সহানুভূতিশীল রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই তাদের রাজনীতির মূল লক্ষ্য।পথসভায় তিনি রাজনৈতিক সৌহার্দ্য ও সহনশীলতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, নির্বাচনে জয়-পরাজয় যাই হোক না কেন, এলাকায় কোনো ধরনের সংঘাত, বিবাদ বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হবে না। তিনি বিরোধীদলসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।এদিকে বড়াইগ্রাম ও গুরুদাসপুরের যেসব সন্তান বর্তমানে ঢাকায় বসবাস করছেন, তাদের নিয়ে পৃথকভাবে নির্বাচনী গণসংযোগ ও পথসভা আয়োজন করা হয়। ঢাকায় বসবাসরত অতিথিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রার্থীর নির্বাচনী কার্যক্রমে সমর্থন জানান এবং এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। এসব কর্মসূচির মাধ্যমে প্রার্থী প্রবাসী ভোটারদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট