1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হবিগঞ্জে বাহুবলে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার কর্মী) ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আ/সা/মি গ্রে/ফ/তার।  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিকূলতার মাঝেও সুরের জয়: তরুণ তবলচি শ্রাবণ হোসেনের গল্প ফুলগাজীতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ ন্যায় ও বৈষম্যহীন দেশ গড়তে হবে ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। ২৬ শে মার্চ এক অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স পরশুরামে নানা আয়োজনে স্বাধীনতা দিবস ও মনমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত শহীদের স্বপ্নে অসাম্প্রদায়িক বাংলাদেশ,স্বাধীনতা এদিবসে কক্সবাজারে খেলাঘরের বর্ণিল আয়োজন রৌমারীতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ/সহ আ/টক ২ মাদারীপুরের কালকিনিতে ইউপি সদস্যের ছেলে আত্ম/হত্যা বগুড়ায় হ/ত্যা মাম/লার পলা/তক আসা/মি ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফ/তার মেম্বার পদপ্রার্থী নূর মোহাম্মদ মোল্লা কেশবপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

ভিডিও সংবাদ 👇👇

হবিগঞ্জে বাহুবলে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার কর্মী) ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আ/সা/মি গ্রে/ফ/তার। 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

হবিগঞ্জে বাহুবলে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার কর্মী) ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেফতার।

গাজী আলী আকবর শ্যামল (হবিগঞ্জ জেলা প্রতিনিধি)

হবিগঞ্জের বাহুবলে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার কর্মী) অফিস সহকারি  ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি নুরুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। রোববার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের দাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নুরুল ইসলাম বাহুবল উপজেলার লাকুড়িপাড়া এলাকার বাসিন্দা। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে দরিদ্র কল্যাণ সংস্থা (মানবাধিকার অফিস)  কর্মরত ছিলেন।

র‍্যাব জানায়, ভুক্তভোগী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গোগাউড়া এলাকার বাসিন্দা। প্রায় এক বছর আগে তিনি বাহুবল উপজেলার মহাশয়ের বাজার এলাকায় অবস্থিত ঐ প্রতিষ্ঠানে সহকারী হিসেবে চাকরি নেন। চাকরিতে যোগ দেওয়ার পর থেকেই নুরুল ইসলাম তার প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় তাকে যৌন হয়রানি করে আসছিলেন।

অভিযোগ রয়েছে, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি দুপুরে নুরুল ইসলাম ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে প্রায় পাঁচ মাস ধরে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে। পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী চাকরি ছাড়তে চাইলে ধারণকৃত ভিডিও বিদেশে থাকা পরিচিতদের কাছে পাঠানোসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে হবিগঞ্জের বাহুবল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এরপর আসামিকে গ্রেপ্তারে র‍্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।এবং তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট