1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফুলগাজী আমজাদহাটে নেশাগ্রস্ত যুবকের ফাঁসী দিয়ে আত্নহত্যা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুর নাজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা, ৪০০ লিটার জব্দ। নাজিরপুরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি , দুই জনকে জরিমানা ও ৪০০ লিটার পেট্রোল জব্দ। বগুড়া মোটর শ্রমিক ইউনিটে নতুন নেতৃত্ব: এজাজ আহমেদ আসলামকে উষ্ণ সংবর্ধনা টাঙ্গাইলে কলেজ অধ্যক্ষের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন সারাদেশে হামে ১০০ শিশুর মৃ/ত্যু/র ঘটনায় প্রধানমন্ত্রীর তড়িৎ পদক্ষেপ। ডিএসসিসি নির্বাচনে চমক মেয়র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের নাম ঘোষণা করল এনসিপি ১ এপ্রিল থেকে চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড’ ছাড়া মিলবে না তেল জেলা প্রশাসনের কড়া নির্দেশনা দৈনিক প্রভাতী বাংলাদেশের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসক জাকিরকে সম্মাননা জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই বেনাপোল থানা প্রেসক্লাবের নাম পরিবর্তন, নতুন নাম “উপজেলা প্রেসক্লাব শার্শা”

ভিডিও সংবাদ 👇👇

ফুলগাজী আমজাদহাটে নেশাগ্রস্ত যুবকের ফাঁসী দিয়ে আত্নহত্যা

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী

ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর খাজুরিয়া গ্রামের বাসিন্দা, মরহুম পেয়ারুল ইসলামের ছোট ছেলে, ফখরুল ইসলাম রুবেল (২৩) গলায় দড়ি বেঁধে ফাঁসী দিয়ে আত্মহত্যা করেছেন। পরিবারে রুবেলের মা, ১ ভাই ২ বোন রয়েছে।

২৩ মার্চ (সোমবার) নিজ বাড়িতে ফখরুল ইসলাম রুবেল (২৩) মাদকাসক্ত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে, ভিকটিম রুবেলের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য মর্গে পেরন করেন। স্থানীয়রা জানান, সীমান্তবর্তী খেজুরিয়া দিয়ে ভয়াবহ মাদকদ্রব্যের রমরমা ব্যবসা হওয়ায় স্থানীয় ও বহিরাগত লোকজন অবৈধ মাদক কারবারির সাথে জড়িত, প্রতিদিন সন্ধ্যার পর নেমে আসে ভয়াবহ মাদকের রমরমা ব্যবসা। ফলে কোন ভাবে বন্ধ হচ্ছে না ভয়াবহ মাদক নেশা, ধ্বংস হচ্ছে তরুণ সমাজ।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, রুবেল দীর্ঘদিন যাবৎ ভয়াবহ মাদক নেশায় জড়িত, নেশার টাকা জোগাড় করতে কয়েকবার নিজ মায়ের গায়ে হাত তুলেছেন। রুবেলের মামা আবু তাহের বলেন, রুবেল খুব ভালো, শিক্ষিত ছেলে ছিল। একটি কোম্পানিতে সে চাকরি করতেন।এলাকায় মাদক কারবারির কারণে সে নেশাগ্রস্ত হয়ে যায়। পারিবারিক ভাবে তাকে ভালো করার চেষ্টা করা হয়েছে। কিন্তু, কোনভাবে তাকে নেশা থেকে ফেরানো সম্ভব হলো না। স্থানীয়রা বলেন, সীমান্তবর্তী খেজুরিয়ায় প্রশাসনের নজরদারি খুব বেশি প্রয়োজন। রুবেলের মত আর কোন মা যেন তার সন্তান না হারায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট