1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লালমনিরহাট সীমান্তে বিজিবির অ/ভি/যা/নে গাঁ/জা, ও শাড়ী জ/ব্দ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান: নেই পেট্রোল-অকটেন, চালককে জরিমানা কোটালীপাড়ায় মা/দ/ক প্রতিরোধে মানববন্ধন ফেনীর মহিপাল ফ্লাইওভারের পাশে সড়ক দু/র্ঘট/না: পরিচয়হীন পথচারীর জীবন-মৃ,/ত্যু/র লড়াই কালবৈশাখী ও শিলা বৃষ্টি ঝড়ে লণ্ডভণ্ড কৃষিতে ব্যাপক ক্ষতি। বগুড়ায় র‌্যাবের পৃথক অ/ভি/যা/নে ২ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক, ট্যাপেন্টাডল ট্যাবলেট উ/দ্ধা/র। দাগনভূঁঞায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ দোয়ারাবাজারে ৮বছরের শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন খুনিদের দাবি। গভীরভাবে শোকাহত।। নওগাঁর পত্নীতলার মধইল বাজারে মন্ডল মার্কেটে অগ্নিকাণ্ড আলু আবাদিদের মাথায় হাত — খারাপ আবহাওয়া ও কম দাম

ভিডিও সংবাদ 👇👇

লালমনিরহাট সীমান্তে বিজিবির অ/ভি/যা/নে গাঁ/জা, ও শাড়ী জ/ব্দ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে গাঁজা, ও শাড়ী জব্দ।

শরিফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি:লালমনিরহাট।

লালমনিরহাট সীমান্তে পৃথক পাঁচটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ী জব্দ করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ মার্চ লালমনিরহাট জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানগুলো লোহাকুচি বিওপির আওতাধীন বালাটারী (কালীগঞ্জ), কাশিপুর বিওপির দক্ষিণ অনন্তপুর (ফুলবাড়ী), শিংঝাড় বিওপির বগনীরপাড় (ভুরুঙ্গামারী) এবং অনন্তপুর বিওপির ভেন্নিতলা এলাকায় পরিচালিত হয়।
পরে ঘটনাস্থল থেকে ৫ দশমিক ৫ কেজি ভারতীয় গাঁজা, ৩৩৭ বোতল ইস্কাফ সিরাপ (৫০+১৪৬+১৪১) এবং ২৮ পিস ভারতীয় স্বর্ণ শাড়ী জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ৩৪ হাজার ৫০ টাকা। এর মধ্যে গাঁজার মূল্য ১৯ হাজার ২৫০ টাকা, ইস্কাফ সিরাপের মূল্য ১ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা এবং শাড়ীর মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোবাইল ০১৭১৭৭৪৫৪০১

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট