1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান শান্তিগঞ্জের পশ্চিম বীরগাঁও ইউনিয়নবাসীর খাদেম হতে চান আব্দুল্লাহ আল-নোমান নতুন উদ্যমে শাজাহানপুর থানা: তদন্তে দায়িত্ব নিলেন আকরাম আলী নান্দাইল পৌরসভার চন্ডিপাশা আর্দশ পল্লীতে জলাবদ্ধতা: জনজীবনে চরম দুর্ভোগ শ্যামনগরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতারন

ভিডিও সংবাদ 👇👇

৩ শ্রমিকের কারাদণ্ড রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট সরবরাহ স্থবির

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে
উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ প্রভাতী বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক 

জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। রোববার (২৯ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে উত্তরবঙ্গের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শ্রমিকদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন পেট্রল পাম্প মালিকরাও। ফলে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহসহ সব ধরনের কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে। শ্রমিক সংগঠনের ভাষ্যমতে, নীলফামারী যাওয়ার পথে একটি তেলবাহী লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে চালক ও শ্রমিকরা সেটি মেরামতের চেষ্টা করছিলেন। ওই সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লরিটি তল্লাশি করে কেবিন থেকে দুটি জারকিনে থাকা ১০ লিটার পেট্রল ও ২ লিটার ডিজেল উদ্ধার করা হয়।

রোববার দুপুরে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, “অযৌক্তিক কারণে আমাদের শ্রমিকদের জেল-জরিমানা করা হয়েছে। অবিলম্বে তাদের মুক্তি এবং অভিযুক্ত এনডিসির অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম জানান, শ্রমিকদের নিঃশর্ত মুক্তি ও ৪৮ ঘণ্টার মধ্যে এনডিসির অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট