1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র জনকল্যাণে নবীন-প্রবীণ নিজস্ব অর্থায়নে জাগিরারটেকে সড়কবাতি মেরামত পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে আসতে চান, এ কে এম জাকির হোসেন – ভোলায় গাঁ/জা/সহ ২ জন মা/দ/ক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। হাম সংকটে রাজশাহী বিভাগ: সংক্রমণ ৩১ শতাংশ ছাড়িয়ে, শিশুদের মধ্যে বাড়ছে মৃ/ত্যু ও উদ্বেগ দোয়ারাবাজারে ধর্মীয় নেতৃবৃন্দ ও যুবকদের সঙ্গে দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার বিষয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃ/ত্যু।

ভিডিও সংবাদ 👇👇

মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হ/ত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আ/সা/মি গ্রে/ফতা/র

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

মোহনপুরে পুকুর খনন নিয়ে বিরোধে তরুণ কৃষক হত্যা: র‍্যাব-৫ এর অভিযানে দুই আসামি গ্রেফতার

অপু দাস,ব্যুরো প্রধান
, রাজশাহী।

রাজশাহীর মোহনপুর উপজেলায় জমিতে জোরপূর্বক পুকুর খননকে কেন্দ্র করে এক তরুণ কৃষককে ভেকু মেশিনের নিচে ফেলে হত্যার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
র‍্যাব-৫ সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব প্রতিষ্ঠার পর থেকেই সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্রসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ৩০ মার্চ ২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১টা ৩০ মিনিটে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে মোহনপুর থানার আলোচিত জোবায়ের হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ মোনারুল ইসলাম (রুহুল আমিন নামে পরিচিত, বয়স ৩৩) এবং ৩ নম্বর আসামি মোঃ রুবেল হোসেন (৩৮) কে গ্রেফতার করা হয়। অভিযানে র‍্যাব হেডকোয়ার্টার্সের গোয়েন্দা শাখা সহায়তা প্রদান করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের পালশা পূর্ব বিল এলাকায় এ ঘটনা ঘটে। ওই সময় ভিকটিম আহমেদ জোবায়ের (২২)-এর জমির পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়রা বাধা দিলে ভেকু মেশিন চালকদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়।
এজাহার অনুযায়ী, একপর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে ভেকু মেশিন দিয়ে জোবায়েরকে আঘাত করে মাটিতে ফেলে দেয় এবং পরবর্তীতে মেশিন চালিয়ে তার ওপর দিয়ে নেওয়া হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহতের পিতা মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় মোট ৮ জনকে নামীয় এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/১০৯/১১৪/৩৪ ধারায় রুজু করা হয়।
মামলার তদন্তের অংশ হিসেবে র‍্যাব-৫ এর সিপিএসসি ইউনিট আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন উৎসের সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয় এবং কাশিয়াডাঙ্গা এলাকার কোর্ট স্টেশন থেকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট