1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় ইজিবাইকের সাথে নসিমনের সংঘর্ষে বৃদ্ধ নি/হ/ত যশোরে হেরোইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে আত্মসমর্পন জামালপুর সদরে সভায় প্লাস্টিক বোতল ব্যবহার বন্ধে ইউএনও’র নির্দেশনা লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা রৌমারীতে পেট্রোল উদ্ধারে বিএনপি নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন চতুর্মুখী সংকটে ট্রাম্প প্রশাসন যুদ্ধ বিক্ষোভ আর তেলের বাজারে অস্থিরতায় দিশেহারা হোয়াইট হাউস দেড়শো বছরের ব্রাহ্মণবাড়ির নবীনগর আদালত পুকুর বিলুপ্ত প্রায় তালা টেকনিক্যাল এন্ড বিএম কলেজের পক্ষ থেকে ইউএনও মিজ হোসনে আরাকে ফুলেল শুভেচ্ছা সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের সহধর্মিনী দিলারা হাফিজের মরদেহ ঢাকায় পৌঁছেছে মাননীয় প্রধানমন্ত্রী তার জানাজায় উপস্থিত। পদ্মায় জাটকা রক্ষায় কঠোর অভিযান লৌহজংয়ে ৬০ কেজি জাটকা উদ্ধার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লৌহজংয়ে মাদক-সন্ত্রাসবিরোধী মানববন্ধন: সচেতনতায় উত্তাল জনতা

আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।

মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জনপদ।
সচেতন নাগরিকদের উদ্যোগে আয়োজিত মানববন্ধন, র‍্যালি ও প্রতিবাদ সভায় অংশ নেয় নানা শ্রেণি-পেশার মানুষ।সোমবার বিকেলে উপজেলার কবুতরখোলা বাজার থেকে শুরু হয় বিক্ষোভ র‍্যালি।র‍্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিমুলতলা বাজারে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসবিরোধী নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।র‍্যালি শেষে শিমুলতলা বাজারে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জিএম মিঠু।অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তাতী দলের সহ-সম্পাদক সম্রাট মাহমুদ।
সভায় বক্তব্য দেন মো:জাহাঙ্গীর,মো:সাইদী ও আবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হাওলাদার,মোকাজ্জল গাছিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা বলেন,মাদক সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং তরুণ প্রজন্মকে বিপথগামী করছে।তারা অভিযোগ করেন,সন্ত্রাস ও চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।ব্যবসায়ীরা প্রতিনিয়ত চাঁদাবাজির শিকার হচ্ছেন বলেও অভিযোগ তোলেন তারা।

বক্তারা এসব অপরাধ দমনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।প্রশাসনের প্রতি কঠোর নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয় সভা থেকে।একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি তোলা হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন আয়োজকরা।
স্থানীয়দের মতে,এ উদ্যোগে এলাকায় সচেতনতা বৃদ্ধি পাবে।পুরো কর্মসূচিকে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা ও জাগরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট