1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১আহত দুই - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাহালুতে মাদকবিরোধী অভিযানে টেপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১ বগুড়ায় ১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার শিবগঞ্জে অবৈধ সিগারেট কারখানায় ডিবি অভিযানে গ্রেফতার ৩, জব্দ নকল স্ট্যাম্প ও সিগারেট বাউফলে জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১আহত দুই শান্তিগঞ্জে প্রতিবন্ধী পরিবারের জমি দখলের অভিযোগ একজনের কাঁধে পুরো উপজেলা: প্রশাসনিক শূন্যতায় স্থবির কেশবপুর নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি নান্দাইলে দীর্ঘদিন সংস্কারহীনতায় নড়বড়ে সিংরইল ভোরাঘাট সেতু: জীবনের ঝুঁকি নিয়ে চলাচল, দ্রুত পুনর্নির্মাণের দাবি পিরোজপুর জেলার ফিলিং স্টেশনের তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ ফেনী জেলা পরিষদে নতুন নেতৃত্ব: প্রফেসর এম এ খালেকের নিয়োগে উচ্ছ্বাস, উন্নয়নের নতুন দিগন্তের প্রত্যাশা

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে জমি নিয়ে দ্বন্দ্বে সংঘর্ষ, নিহত ১আহত দুই

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

রুবেল হোসেন পটুয়াখালী জেলা প্রতিনিধি: 

‎পটুয়াখালীর বাউফলে তরমুজের জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উজ্জল কর্মকার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। ইতোমধ্যে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করেছে।মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল তিনটার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উজ্জল কর্মকারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত উজ্জল কর্মকার উপজেলার কালাইয়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম অজিত কর্মকার।স্থানীয় সূত্রে জানা যায়, চন্দ্রদ্বীপ চরের তরমুজের জমির টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে প্রথমে তরমুজ চাষী ফিরোজ গাজীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তার নেতৃত্বে প্রতিপক্ষের ওপর পাল্টা হামলা চালানো হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উজ্জল কর্মকার গুরুতর আহত হন।আহতরা হলেন দাসপাড়া এলাকার শামিম হাওলাদার (৩৫) ও মিজান গাজী (৪০)। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চন্দ্রদ্বীপ এলাকার জালাল গাজী ও ফিরোজ গাজীকে গ্রেফতার করেছে।এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম রাজ্জাক জানান, “ঘটনার পরপরই পুলিশ সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট